• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

সুমন খান, গলাচিপা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 29, 2026
in গলাচিপা
0
গলাচিপায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর গলাচিপায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রাক-বাছাই পরীক্ষা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন।

প্রতিবেদকের একাধিক পরীক্ষার্থীদের সাথে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তারা অভিযোগ করেন, ফ্যামিলি শুমারীতে অংশগ্রহণ করতে আবেদনপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় ছিল ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত। তবে নির্ধারিত সময় অতিক্রমের পরও সমাজসেবা অফিসে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। যার একটি ভিডিও প্রতিবেদকের হাতে রয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের যথাযথ পরিচয় যাচাই ও তল্লাশি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ফলে প্রকৃত আবেদনকারীই পরীক্ষায় অংশ নিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না বলে দাবি করেন পরীক্ষার্থীরা।

আরো পড়ুন

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় নবীনদের স্বাগত জানিয়ে সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

একাধিক পরীক্ষার্থী জানান, কেন্দ্রে ব্যাপক অব্যবস্থাপনা ছিল। পরীক্ষার্থীরা মোবাইল ফোন সঙ্গে নিয়েই পরীক্ষায় অংশ নেন। অনেককে পরীক্ষা চলাকালে মোবাইল ব্যবহার করে ইন্টারনেট থেকে উত্তর খুঁজতে দেখা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও অধিকাংশ কক্ষে পরীক্ষা শুরু হয় প্রায় সাড়ে ৪টায়। তবে এর আগেই একটি কক্ষে ৪ টা ১০ মিনিটে প্রশ্নপত্র বিতরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই কক্ষের দায়িত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম ছিলেন বলে জানান পরীক্ষার্থীরা।

এছাড়াও অভিযোগ রয়েছে, পর্যাপ্ত আসন বিন্যাস না থাকায় একটি বেঞ্চে চার থেকে পাঁচজন পরীক্ষার্থীকে গাদাগাদি করে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়। আসন বিন্যাস না থাকায় অনেকেই রোল নম্বর ও নির্ধারিত কক্ষ খুঁজে না পেয়ে দীর্ঘ সময় এক কক্ষ থেকে অন্য কক্ষে ঘুরেছেন। একজন পরীক্ষার্থী অভিযোগ করেন, প্রশ্নপত্র না পাওয়ায় তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি এবং কেন্দ্র ত্যাগ করতে বাধ্য হন।

অন্যদিকে নিয়োগ ফ্যামিলি কার্ড শুমারী নির্দেশিকায় লিখিত বা প্রিলিমিনারি পরীক্ষার কোনো উল্লেখ না থাকলেও প্রিলি প্রাক-বাছাই পরীক্ষা নেওয়ায় হয়। এসময় কেন্দ্র নানান অনিয়ম ও বিশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ধারণ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। এতে উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। পরীক্ষার্থীরা এসব ঘটনায় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরীক্ষা শেষে রাত প্রায় আড়াইটার দিকে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়ম, স্বজনপ্রীতি ও সুপারিশের মাধ্যমে প্রার্থী নির্বাচনের অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন অনেকে।

অভিযোগের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম বলেন, নিয়োগ নির্দেশনায় পরীক্ষার কথা উল্লেখ না থাকলেও অধিকসংখ্যক আবেদনকারীর মধ্য থেকে প্রার্থী বাছাইয়ের সুবিধার্থে প্রাক-বাছাই পরীক্ষা নেওয়া হয়েছে। পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। তিনি সময় স্বল্পতার কারণে ব্যবস্থাপনায় কিছু ঘাটতি ছিল বলে স্বীকার করেন এবং পরীক্ষার্থীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। তবে অনিয়মের অভিযোগ থাকলেও তিনি দাবি করেন, সার্বিকভাবে পরীক্ষা স্বচ্ছভাবেই অনুষ্ঠিত হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ফ্যামিলি শুমারি বাস্তবায়ন কমিটির সভাপতি আবুজর মো. ইজাজুল হক বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। কোনো অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ জুলাই ফ্যামিলি শুমারি ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপা উপজেলার সমাজসেবা কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ১৩০ জন তথ্য সংগ্রহকারী, ১৪ জন সুপারভাইজার এবং ২ জন আইসিটি সুপারভাইজার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। এ অস্থায়ী নিয়োগে প্রায় ১ হাজার ৫৭৪ জন আবেদনকারী আবেদন করেন। যার মধ্যে ১২ টি ইউনিয়ন ও পৌরসভার জন্য মোট ৪০৫ উত্তীর্ণ করা হয়েছে।

আরও পড়ুন

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গলাচিপা

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

October 5, 2026
2
গলাচিপায় নবীনদের স্বাগত জানিয়ে সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন
গলাচিপা

গলাচিপায় নবীনদের স্বাগত জানিয়ে সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

October 3, 2026
2
গলাচিপায় মৎস্যচাষীদের মাঝে ৫১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ
গলাচিপা

গলাচিপায় মৎস্যচাষীদের মাঝে ৫১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ

October 2, 2026
8
গলাচিপা জাতীয় উৎপাদনশীলতা দিবসে রেলি ও আলোচনা সভা
গলাচিপা

গলাচিপা জাতীয় উৎপাদনশীলতা দিবসে রেলি ও আলোচনা সভা

October 2, 2026
5
৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে
গলাচিপা

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

October 1, 2026
12
গলাচিপার বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম আর নেই
গলাচিপা

গলাচিপার বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম আর নেই

September 30, 2026
11
Next Post
কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In