• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

রাবনাবাদ নদীর অবৈধ বালু উত্তোলন ৮ বছরেও বন্ধ হয়নি

ভাঙছে বেড়িবাঁধ, বসতি, জনপদ ও কৃষিজমি

notesofatik by notesofatik
October 10, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
রাবনাবাদ নদীর অবৈধ বালু উত্তোলন ৮ বছরেও বন্ধ হয়নি
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর বিভিন্ন স্থান থেকে ফ্রি-স্টাইলে দিনে-রাতে বালু কাটা হচ্ছে। অবৈধভাবে এই ভাঙনপ্রবণ নদী থেকে বছরের পর বছর ধরে কয়েকটি প্রভাবশালী মহল বালু কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব। অপরদিকে রাবনাবাদপাড়ের দীর্ঘ জনপদ ভাঙনে বিলীন হয়ে গেছে। বাড়িঘর, ফসলিজমি, মসজিদসহ গোটা এলাকার বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের এই ধারা অব্যাহত রয়েছে। সরকারের নির্দিষ্ট বালুমহাল ‘খাজুরা’ থাকলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লাভবান হতে কয়েকটি প্রভাবশালী মহল এভাবে বালু উত্তোলন অব্যাগহত রেখেছে। ফলে প্রবল ভাঙনের পাশাপাশি নদী তার গতিপথ হারাচ্ছে। ইলিশের বিশাল আহরণ ক্ষেত্র রাবনাবাদ ইলিশ শূন্য হয়ে পড়ার আশঙ্কা হয়েছে। সরেজমিনে খোঁজ-খবর নিয়ে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় লোকজন জানান, গত আট বছর ধরে এই নদীতে বালু উত্তোলন প্রক্রিয়া শুরু হয়। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীর সহোচররা শত শত কোটি টাকার বালু উত্তোলন করে অবৈধ পন্থায় বিত্তবৈভব গড়ে তোলে। ওই সরকারের পতন হলেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। প্রশাসনের গাফিলতি কিংবা সংশ্লিষ্টতার কারণে খকনো অবৈধভাবে বালু উত্তোলন কখনো থামেনি। ওই সরকার নেই। কিন্তু অবৈধ বালু উত্তোলন থামেনি। কয়েকটি প্রভাবশালী মহল এখনো এই অবৈধভাবে রাবনাবাদ নদী থেকে বালু উত্তোলন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ফলে রাবনাবাদ পাড়ের অন্তত দশ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের অর্ধেকটা নদীতে বিলীন হয়ে গেছে। বিশেষ করে দেবপুর থেকে করমজাতলা পর্যন্ত গোটা এলাকার বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। কয়েকদফা জরুরি প্রটেকশনের নামে কয়েক কোটি টাকার জিওব্যাগ-জিও টিউব দিলেও তা কয়েক মাসের মধ্যেই আবার নদীতে ভেসেগেছে। অন্তত চারশ পরিবার বাড়িঘর জমিজমা হারিয়েছে। এখন আর বিকল্প বেড়িবাঁধ করার মতো কোন সুযোগ নাই।

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

করমজাতলা নদীপাড়ের স্থানীয় বাসীন্দা ও দোকানি মো. রেজাউল জানান জানান, তিন-চার মাস আগে রাবনাবাদ নদীর জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের ভাঙন রক্ষায় দেওয়া জিও টিউব জিওব্যাগসহ প্রায় চার শ’ ফুট বাঁধের টপসহ নদীতে বিলীন হয়ে গেছে। ঢেউয়ের ঝাপটায় সব শ্যাষ, এখন বাঁধের মধ্যে পানি ঢুকছে। জরুরি মেরামতের আট-নয় মাসেই তারা আবার বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। বাঁধের পাশের বাসীন্দারা এও জানান, বছরের পর বছর রাবনাবাদ নদী থেকে অসংখ্য ড্রেজারের বালু কাটায় এখানটায় ভাঙনের ঝুঁকি আরো বেড়েছে। প্রবল ভাঙনে সব শেষ হয়ে গেলেও বালু কাটা বন্ধ হয়নি। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের দেওয়া তথ্যমতে, কলাপাড়া উপজেলার ৫৪/এ পোল্ডারের গোটা বেড়িবাঁধটিই রাবনাবাদ নদীর ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রাবনাবাদ নদীথেকে কেটে আনা বালু আনলোড করছিলেন এমভি হয়রত আলী জাহাজের স্টাফ মোঃ আউয়াল জানান, তারা ধানখালী সংলগ্ন রাবনাবাদ নদী থেকে এক ট্রিপে তিন হাজার সিএফটি বালু কেটে এনেছেন। ১৭ সেপ্টেম্বর থেকে তারা বালু আনার কাজ করছেন বলে জানালেন। এই বালু তারা পায়রা বন্দরের একটি সড়ক উন্নয়ন কাজে দিচ্ছেন। এভাবে নির্দিষ্ট বালুমহাল ‘খাজুরা’ বাদ রেখে যে যার মতো অতি ভাঙনপ্রবণ নদী ইলিশের আহরণ ক্ষেত্র দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের বিভিন্ন স্থান থেকে ফ্রি-স্টাইলে ড্রেজার লাগিয়ে বালু কাটায় বালু উত্তোলনে জনপদ, কৃষিজমিসহ মানুষের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। অপরদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, সরকার নির্দিষ্ট বালুমহাল আন্ধারমানিক নদীর সাগর মোহনায় ‘খাজুরা’ বালুমহাল রয়েছে, যা ইজার দেওয়া হয়। যেখান থেকে ফি বছর সরকার কমপক্ষে ৬৮ লাখ টাকার রাজস্ব আয় করে থাকে। ওই বৈধ বালুমহালটি প্রায় ২৫৩ একর এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে। এবছর এই বালুমহালটি খাস আদায়ের আওতায় রয়েছে। এই একমাত্র বৈধ বালুমহাল ছাড়া আর কোন নদী থেকে বালু উত্তোলন করা হলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহআলম জানান, সরকারের নির্দিষ্ট বালুমহাল ছাড়া আর কোন নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। তারা বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। রাবনাবাদ নদী থেকে বালু উত্তোলনে নদীর ভাঙন বেড়েছে।

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
81
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
8
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
4
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
দুমকিতে মৎস্য কর্মকর্তাদের ওপর আক্রমণ, রক্ষা পেল অল্পের জন্য

দুমকিতে মৎস্য কর্মকর্তাদের ওপর আক্রমণ, রক্ষা পেল অল্পের জন্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In