• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 18, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

জনবল সংকটে কাউখালীর উপজেলা হিসাবরক্ষণ অফিস, বিল পাসে দীর্ঘসূত্রতা; ভোগান্তিতে সরকারি দপ্তর

কাউখালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 19, 2026
in Uncategorized
0
জনবল সংকটে কাউখালীর উপজেলা হিসাবরক্ষণ অফিস, বিল পাসে দীর্ঘসূত্রতা; ভোগান্তিতে সরকারি দপ্তর
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালী উপজেলা হিসাবরক্ষণ অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট চরম আকার ধারণ করায় অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় বিভিন্ন সরকারি দপ্তরের বিল-ভাউচার নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। এতে আর্থিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতার মুখে পড়ছেন সংশ্লিষ্ট দপ্তর ও সেবাগ্রহীতারা।

জানা গেছে, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ নাজমুল হাসান ২০২২ সালের ১৭ জুলাই অন্যত্র বদলি হওয়ার পর থেকে এ অফিসে কোনো নিয়মিত উপজেলা হিসাবরক্ষণ অফিসার পদায়ন করা হয়নি। এরপর থেকে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন।

আরো পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

বর্তমানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ সাদ্দাম হোসেন সিরাজী কাউখালী উপজেলা হিসাবরক্ষণ অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি একসঙ্গে তিনটি উপজেলার হিসাবরক্ষণ অফিসারের দায়িত্বে থাকায় সপ্তাহে মাত্র মঙ্গলবার কাউখালী অফিসে উপস্থিত থাকতে

পারেন।এদিকে উপজেলা হিসাবরক্ষণ অফিসারের পাশাপাশি একজন অডিটর, একজন কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে অফিসের কাজের চাপ বেড়ে গেছে এবং বিল-ভাউচার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দিয়েছে।সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত মঙ্গলবার যদি অনলাইন সার্ভারে কোনো ধরনের জটিলতা দেখা দেয়, তাহলে গুরুত্বপূর্ণ বিল-ভাউচার পাস হতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, উন্নয়ন প্রকল্পের বিল এবং অন্যান্য আর্থিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরকারি আর্থিক কার্যক্রম সচল রাখতে কাউখালী উপজেলা হিসাবরক্ষণ অফিসার সহ শূন্য পদগুলো অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একটি সরকারি দপ্তরের কর্মকর্তারা জানান,

প্রয়োজনীয় বিল-ভাউচার জমা দেওয়ার পরও নিয়মিত কর্মকর্তা না থাকায় দ্রুত নিষ্পত্তি হয় না। অনেক সময় এক সপ্তাহের বেশি অপেক্ষা করতে হয়। এতে অফিসের আর্থিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

একাধিক অফিসের ভুক্তভোগীরা

বলেন, বেতন ও অন্যান্য বিল পাস করাতে বারবার হিসাবরক্ষণ অফিসে আসতে হয়। কর্মকর্তা সপ্তাহে একদিন অফিস করায় অনেক সময় ফিরে যেতে হয়। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

কাউখালী উপজেলা হিসাবরক্ষণ অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ সাদ্দাম হোসেন সিরাজী বলেন,

আমি বর্তমানে তিনটি উপজেলার দায়িত্ব পালন করছি। জনবল সংকটের মধ্যেও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। তবে একজন কর্মকর্তার পক্ষে একাধিক উপজেলার সব কাজ একই সঙ্গে দ্রুত সম্পন্ন করা কঠিন। নিয়মিত কর্মকর্তা ও শূন্য পদগুলো পূরণ হলে সেবার মান আরও উন্নত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,

উপজেলা হিসাবরক্ষণ অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত নিয়মিত কর্মকর্তা ও অন্যান্য শূন্য পদে জনবল নিয়োগ হলে সেবার গতি বৃদ্ধি পাবে এবং সাধারণ ভোগান্তিও কমে আসবে।

আরও পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
5
বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
Uncategorized

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

October 12, 2026
11
আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!
Uncategorized

আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!

October 12, 2026
3
পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Uncategorized

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 10, 2026
5
ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান
Uncategorized

ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান

October 10, 2026
5
আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ
Uncategorized

আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ

October 7, 2026
9
Next Post
তারুণ্যের অরুণিমা’ সম্মাননা পেল পটুয়াখালী ইয়ুথ ফোরাম

তারুণ্যের অরুণিমা’ সম্মাননা পেল পটুয়াখালী ইয়ুথ ফোরাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In