• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

দশমিনায় শহীদ জিহাদের রক্তমাখা জামা এখন শুধুই স্মৃতি

দশমিক প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 19, 2026
in Uncategorized
0
দশমিনায় শহীদ জিহাদের রক্তমাখা জামা এখন শুধুই স্মৃতি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর এলাকার সূর্যসন্তান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ জিহাদ হোসেনের (২৫) মৃত্যু আজও ভুলতে পারেনি তার পরিবার। দুই বছর পেরিয়ে গেলেও রক্তমাখা জামাটি যেন বাবা-মায়ের কাছে এক জীবন্ত স্মৃতি হয়ে আছে। সন্তানের হত্যার বিচার না হওয়ায় আজও শোক আর অপেক্ষার প্রহর গুনছেন তারা।

জিহাদ উপজেলার সদর এলাকার নুরুল আমিন মোল্লা (৫৯) ও শাহিনুর বেগমের (৫৪) ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ঢাকার কোনাপাড়ায় ভাড়া বাসায় থেকে সরকারি কবি নজরুল কলেজের ইতিহাস বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন।

আরো পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

ছেলের ছবি বুকে জড়িয়ে এখনও কান্নায় ভেঙে পড়েন মা শাহিনুর বেগম। তিনি বলেন, “বাবা জিহাদ, মৃত্যুর সময় তুমি কত কষ্ট পেয়েছিলে! আমাকে ‘মা’ বলে ডাকছিলে, অথচ আমি তোমার কাছে যেতে পারিনি।”

অন্যদিকে ছেলেকে হারানোর শোকে প্রায় বাকরুদ্ধ বাবা নুরুল আমিন মোল্লা। বড় ভাই জিন্নাত হোসেন এবং দুই বোন জান্নাতুল ও জয়নবও এখনও স্বাভাবিক হতে পারেননি। পরিবারের সবার স্বপ্ন ছিল জিহাদকে ঘিরে। সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায় ২০২৪ সালের ১৯ জুলাই।

যেভাবে নিহত হন জিহাদ

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দনিয়া কলেজ ও কাজলা ফুটওভার ব্রিজের মাঝামাঝি সড়কে বুকে গুলিবিদ্ধ হন জিহাদ। সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালমান হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই বিকেল পৌনে ৫টার দিকে তিনি মারা যান।

পরদিন ২০ জুলাই ময়নাতদন্ত শেষে রাতে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরদিন ২১ জুলাই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মেধাবী শিক্ষার্থী ছিলেন

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জিহাদ দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি এবং ঢাকার স্যার সলিমুল্লাহ কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করেন। পরে সরকারি কবি নজরুল কলেজ থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) সম্পন্ন করে একই বিষয়ে স্নাতকোত্তরে ভর্তি হন।

পরিবারের একটাই দাবি—বিচার

কান্নাজড়িত কণ্ঠে বাবা নুরুল আমিন মোল্লা বলেন,

“আমার ছেলে মেধাবী ছাত্র ছিল। কীভাবে সব শেষ হয়ে গেল জানি না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের বিচার চাই।”

মা শাহিনুর বেগম বলেন,

“আমার মতো আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।”

বড় বোন জান্নাতুল বলেন,

“দেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে আমার ছোট ভাই জীবন দিয়েছে। আমরা তার হত্যার বিচার চাই।”

বড় ভাই জিন্নাত হোসেন বলেন,

“১৯ জুলাই বিকেলে জিহাদ আমাকে ফোন করে শুধু বলেছিল—’ভাই, আমার বুকে গুলি লেগেছে। বাবা-মাকে কিছু বলো না, বাঁচলে দেখা হবে।’ এটাই ছিল ওর সঙ্গে আমার শেষ কথা। আমার ভাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। আমরা শুধু তার হত্যার সুষ্ঠু বিচার চাই।”

আরও পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
4
মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ
Uncategorized

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

August 25, 2026
5
জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ
Uncategorized

জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

August 24, 2026
5
নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা
Uncategorized

নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা

August 24, 2026
4
বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Uncategorized

বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

August 17, 2026
17
আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত
আমতলী

আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

August 16, 2026
3
Next Post
জনবল সংকটে কাউখালীর উপজেলা হিসাবরক্ষণ অফিস, বিল পাসে দীর্ঘসূত্রতা; ভোগান্তিতে সরকারি দপ্তর

জনবল সংকটে কাউখালীর উপজেলা হিসাবরক্ষণ অফিস, বিল পাসে দীর্ঘসূত্রতা; ভোগান্তিতে সরকারি দপ্তর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In