• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরে ৬ হাজার পরিবারের বসবাস, জলোচ্ছ্বাস আতঙ্কে নির্ঘুম রাত

মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 18, 2026
in Uncategorized
0
কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরে ৬ হাজার পরিবারের বসবাস, জলোচ্ছ্বাস আতঙ্কে নির্ঘুম রাত
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের বাইরে বসবাসকারী অন্তত ছয় হাজার পরিবার দিন দিন আরও বড় জলোচ্ছ্বাসের ঝুঁকিতে পড়ছে। বর্ষা মৌসুম শুরু হলেই তাদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। আকাশে মেঘ জমা, সাগরে নিম্নচাপ কিংবা পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের খবর এলেই আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হয় এসব পরিবারের সদস্যদের। কারণ, যে কোনো সময় জলোচ্ছ্বাসের পানি ঢুকে পড়তে পারে তাদের বসতভিটায়।

স্থানীয়দের অভিযোগ, ২০২৫ সালের মতো এবারও বর্ষা মৌসুমে অস্বাভাবিক জোয়ার, নিম্নচাপজনিত জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টিতে উপকূলীয় বিভিন্ন এলাকায় মানবিক সংকট তৈরি হয়েছে। তবে এবার স্বাভাবিক জোয়ারেও পানির উচ্চতা বাড়ছে। অনেক এলাকায় তিন নম্বর সতর্ক সংকেতের সময় ঘরবাড়ি, রান্নাঘর এমনকি চুলাও পানিতে তলিয়ে যায়। বারবার ঘরের ভিটা উঁচু করেও শেষ রক্ষা হচ্ছে না।

আরো পড়ুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় বেড়িবাঁধের বাইরে প্রায় ২৫০টি পরিবার বসবাস করে। স্থানীয় বাসিন্দা হালিমা আয়েশা বলেন, “পূর্ণিমা-অমাবস্যার জোয়ারে আমরা প্রায় পানিবন্দি হয়ে পড়ি। এখন স্বাভাবিক জোয়ারেও ঘরে পানি ঢুকে যায়। রাতে জলোচ্ছ্বাসের ভয়ে ঘুমাতে পারি না।”

একই ইউনিয়নের আরেক বাসিন্দা নুরুল করিম বলেন, “গত তিন বছর ধরে জোয়ারের পানির চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। আগে এমন পরিস্থিতি কখনো দেখিনি।”

ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজউদ্দিন তালুকদার জানান, শুধু লোন্দা থেকে নলহাট বাজার পর্যন্তই প্রায় এক হাজার পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। পুরো ইউনিয়নে আরও অন্তত পাঁচ শতাধিক পরিবার একই ঝুঁকিতে রয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এছাড়া চম্পাপুর, বালিয়াতলী, ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ, লতাচাপলী, ধুলাসার ও লালুয়া ইউনিয়নেও শত শত পরিবার বেড়িবাঁধের বাইরে বসবাস করছে। জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এসব এলাকায় স্বাভাবিক জোয়ারেই পানি ঢুকে পড়ে এবং বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ না থাকায় তারা বাধ্য হয়েই জীবন-জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন। বর্তমানে অন্তত ৩০ হাজার মানুষ জীবন ও সম্পদের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন। পূর্ণিমা, অমাবস্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের রাত কাটে চরম আতঙ্কে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, “বেড়িবাঁধের বাইরের বাসিন্দাদের জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে।”

আরও পড়ুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Uncategorized

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

September 18, 2026
5
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক
Uncategorized

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

September 13, 2026
11
কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ
Uncategorized

কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ

September 10, 2026
5
বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ
Uncategorized

বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ

September 10, 2026
7
লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
6
মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
8
Next Post
কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In