• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, June 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ৬৫১ কোটির হাসপাতাল ১১ বছরেও সচল হয়নি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 10, 2025
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
পটুয়াখালীতে ৬৫১ কোটির হাসপাতাল ১১ বছরেও সচল হয়নি
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গণদাবী রিপোর্ট: ১১ বছর আগে চালু হওয়ায় কথা ছিল নির্মাণাধীন ৫০০ শয্যা হাসপাতালের নতুন ভবনের কিন্তু এখনও সচল হয়নি। তাই খুড়িয়ে খুড়িয়ে পুরানো ভবনে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। ধারণ ক্ষমতার চেয়ে ৩গুন রোগী সেবা নিচ্ছে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর পাশাপাশি ‘হাসপাতাল নতুন ভবন যেন জটিল রোগে’ আকান্ত হয়েছে। এ যেন দেখার কেউ নেই। এতে প্রকৃত সেবা বঞ্চিত হচ্ছে সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর মানুষ।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দেয়। ২০১৬ সালে মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালে নির্মাণ কাজ শেষে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা কথা ছিল। তবে ১১ বছর অতিক্রম করতে চললেও এখন সম্পূর্ণ রূপে প্রস্তুত নয়। হাসপাতালের ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয় ৫৪৬ কোটি টাকা। নির্দিষ্ট সময়ে শেষ হয়নি কাজ, বেড়েছে দফায় দফায় মেয়াদ। সেই সঙ্গে বরাদ্দ বেড়ে এখন দাঁড়িয়েছে ৬৫১ কোটিতে।

আরো পড়ুন

পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং-এর উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

জানা গেছে, ৫৪৬ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। তখন নির্ধারণ ছিল, ২০২০ সাল নাগাদ হাসপাতালটি চালু করা হবে। কিন্তু করোনা মহামারি, নির্মাণসংক্রান্ত ত্রুটি, বিদ্যুৎ-সংযোগের অভাবসহ বিভিন্ন কারণে কাজ বারবার পিছিয়ে যায়। বর্তমানে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫১ কোটি টাকা এবং নতুন সময়সীমা ধরা হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির কার্যাদেশ পায় ঝালকাঠির খান বিল্ডার্স ও বঙ্গ বিল্ডার্স (জেভি)। ভবন নির্মাণে দায়িত্ব পায় ঠিকাদার নাসির খান।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ভবনের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে এখনো ভবনে বিদ্যুৎ-সংযোগ ও অক্সিজেন সরবরাহ লাইন স্থাপিত হয়নি। এসব কারণে হাসপাতাল ভবনটি স্বাস্থ্য বিভাগে হস্তান্তর হয়নি। ফলে পাশের পুরোনো ২৫০ শয্যার হাসপাতালেই ৩ গুণ রোগী নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, অসুস্থ রোগী বহনের জন্য ট্রলি পাওয়া যাচ্ছে না। শিশু ওয়ার্ডে একটি বেডে একাধিক শিশু ভর্তি থাকে। তাদের স্বজনরা রয়েছে। সেবা পেতে ভোগান্তি হচ্ছে চরমে। খাবার, ওষুধ এবং শয্যা সংকট রয়েছে। এতে করে অসুস্থ রোগী আরো অসুস্থ হয়ে যাচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সম্প্রতি হাসপতালের নানা ধরনের অনিয়ম ও সেবা মান উন্নয়নের লক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে ‘পটুয়াখালীর ফেলে আসা দিনগুলো’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে নানা ধরনের শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়। সংগঠনটির প্রধান সমন্বয়কারী সৈয়দ রুমী বলেন, অতিসত্বর ৫০০ শয্যা হাসপাতালের বিদ্যুৎ সংযোগ স্থাপন করে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করাসহ ১২ দফা দাবী নিয়ে প্রতিবাদ সমবেশ করেছি। আশা করছি দফাগুলো বাস্তবায়ন হলে জেলার চিকিৎসাসেবা মান নিয়ে কোন প্রশ্ন থাকবে না।

পটুয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলারুবা ইয়াসমিন লিজা বলেন, ‘এখন ২৫০ শয্যায় ৬শ মতো রোগী রয়েছে। ৬০ শতাংশের মতো রোগী ফ্লোরে থাকে। দুর্ভোগের সীমা-পরিসীমা নেই। বিশাল সংখ্যক রোগীকে সেবা দিতে গিতে চিকিৎসক-নার্স অনেক রকমের চ্যালেঞ্জের শিকার। চিকিৎসক-নার্স এক তৃতীয়াংশ রয়েছে। শয্যার চেয়ে ৩গুন রোগী থাকায় কাঙ্ক্ষিত সেবা পায় না। বেড, ওষুধপত্র ও খাবারে সংকট থাকে। পদে পদে ভোগান্তী রয়েছে। নতুন ভবনটি চালু হলে আমরা ৫০০ শয্যার সুবিধা দিতে পারব। এতে করে রোগীদের চাপ অনেকটাই কমে আসবে।’

প্রকল্প পরিচালক ডা. এস.এম কবির হাসান বলেন, ‘বিদ্যুৎ সংযোগ, লিফিট ও ছোট ছোট সংস্কার কাজ রয়েছে। এ ছাড়া এখনও পথ সৃজন হয়নি। পথসৃজনের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি ২০২৬ সালের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা করছি।’

হাসপাতাল ভবন নির্মানে দায়িত্বে থাকা ঠিকাদার নাসির খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস বলেছেন, ‘হাসপাতাল নির্মাণ কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। আমরা বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছি। সংযোগ পেলে আমরা চালু করা সম্ভব হবে।

আরও পড়ুন

পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং-এর উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণ
পটুয়াখালী

পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং-এর উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণ

June 4, 2026
2
পটুয়াখালীতে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালীতে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

June 4, 2026
3
অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নিলেন আজীবন সহযোগিতার দায়িত্ব
পটুয়াখালী

অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নিলেন আজীবন সহযোগিতার দায়িত্ব

June 4, 2026
3
দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

June 4, 2026
2
তেঁতুলিয়া নদীর মাঝখানে আটকা পড়া ১৯ পিকনিকযাত্রী উদ্ধার
দশমিনা

তেঁতুলিয়া নদীর মাঝখানে আটকা পড়া ১৯ পিকনিকযাত্রী উদ্ধার

June 4, 2026
3
দশমিনায় নিখোঁজের তিনদিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় নিখোঁজের তিনদিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

June 4, 2026
2
Next Post
গলাচিপায় সেঁতু সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপায় সেঁতু সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
22
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In