• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

কাউখালীতে গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা সংকট, অতিরিক্ত দায়িত্বে চলছে উপজেলা প্রশাসন

রিয়াদ মাহমুদ কাউখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 13, 2026
in Uncategorized
0
কাউখালীতে গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা সংকট, অতিরিক্ত দায়িত্বে চলছে  উপজেলা প্রশাসন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রমে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। উপজেলা হিসাবরক্ষণ অফিসার, উপজেলা ভেটেনারী সার্জন, সমাজসেবা অফিসার, উপজেলা সমবায় অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার, উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা পোস্টমাস্টারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া কাউখালী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

সবচেয়ে বেশি ভোগান্তির সৃষ্টি হয়েছে উপজেলা হিসাবরক্ষণ অফিসে। বর্তমানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন সিরাজী কাউখালীসহ তিনটি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার কাউখালী অফিসে আসেন। এতে উপজেলা পরিষদ ও বিভিন্ন দপ্তরের বিল-ভাউচার নিষ্পত্তি, সরকারি অর্থ উত্তোলন এবং আর্থিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে।

আরো পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

উপজেলা সমবায় কর্মকর্তা মানসী ইসলাম কাউখালীর পদে থাকলেও বর্তমানে ঢাকার অধিদপ্তরে সংযুক্ত থাকায় স্থানীয় সমবায় সমিতিগুলো নিয়মিত সেবা পাচ্ছে না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তামান্না খুরশিদ জাহান তিনটি উপজেলার দায়িত্ব পালন করছেন এবং সপ্তাহে মাত্র একদিন কাউখালীতে অফিস করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত জিয়ান জিয়ানগর উপজেলার মূল দায়িত্বে থেকে কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একইভাবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল দেবনাথ নেছারাবাদ উপজেলার মূল দায়িত্বে থেকে সপ্তাহে এক-দুই দিন কাউখালীতে অফিস করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান পিরোজপুর সদর উপজেলায় কর্মরত থেকে কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অন্যদিকে উপজেলা পরিসংখ্যান অফিসে দীর্ঘদিন ধরে কোনো কর্মকর্তা নেই। অফিসের একমাত্র কর্মচারী মোঃ আসাদুজ্জামান অফিসের দাপ্তরিক কার্যক্রম চালিয়ে গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রায়ই উপজেলার বাইরে দায়িত্ব পালন করতে হয়। ফলে অধিকাংশ সময় অফিসটি তালাবদ্ধ থাকে।

এছাড়া উপজেলা পোস্টমাস্টারের পদও দীর্ঘদিন ধরে শূন্য থাকায় ডাক বিভাগের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমেও ধীরগতি দেখা দিয়েছে।

ভুক্তভোগী উপজেলা সদরের বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, একটি বিলের কাজ করতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে। কর্মকর্তা না থাকায় দিনের পর দিন ঘুরেও কাজ শেষ করা যাচ্ছে না। এতে সময় ও অর্থ—দুইই নষ্ট হচ্ছে।

স্থানীয় সমবায় সমিতির সদস্য আমেনা বেগম বলেন, সমবায় অফিসে প্রয়োজনীয় কাজ নিয়ে গেলে প্রায়ই বলা হয় কর্মকর্তা নেই বা অন্য উপজেলা থেকে এলে কাজ হবে। এতে আমরা অনেক ভোগান্তিতে পড়ছি।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকায় পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে কিছুটা প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ হলে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।

আরও পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
3
মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ
Uncategorized

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

August 25, 2026
5
জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ
Uncategorized

জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

August 24, 2026
5
নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা
Uncategorized

নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা

August 24, 2026
4
বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Uncategorized

বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

August 17, 2026
17
আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত
আমতলী

আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

August 16, 2026
3
Next Post
দশমিনায় উত্তাল নদীতেও মিলছে না ইলিশ, হতাশ জেলেরা; ফাঁকা মাছের বাজার

দশমিনায় উত্তাল নদীতেও মিলছে না ইলিশ, হতাশ জেলেরা; ফাঁকা মাছের বাজার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In