• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল রঙিন বিরল সামুদ্রিক মাছ

মিজানুর রহমান কুয়াকাটা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 12, 2026
in Uncategorized
0
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল রঙিন বিরল সামুদ্রিক মাছ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘লাইন্ড সার্জনফিশ’। হলুদ, নীল ও কালো রঙের সমান্তরাল ডোরাকাটা আকর্ষণীয় এই মাছটি স্থানীয়ভাবে ‘সুন্দরী মাছ’ নামেও পরিচিত।

রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘সিফাত ফিস’ আড়তে নিয়ে আসা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারের জালে প্রায় আধা কেজি ওজনের এই রঙিন মাছটি ধরা পড়ে।

আরো পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

ট্রলারের মাঝি মো. সেলিম জানান, মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ করেই এটি জালে আটকা পড়ে। এর আগে তিনি কখনো এমন মাছ দেখেননি। মাছটির আকর্ষণীয় রূপ দেখে সেটিকে আলাদা করে সংরক্ষণ করে তীরে নিয়ে আসা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্থানীয় বাসিন্দা মো. মাইনুল ও মৎস্যজীবী মো. হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ দেখলেও এমন রঙিন ও ব্যতিক্রমধর্মী মাছ সচরাচর চোখে পড়ে না। খবর পেয়ে কৌতূহলবশত তারা মাছটি দেখতে এসেছেন।

সিফাত ফিসের স্বত্বাধিকারী ও মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, এ ধরনের মাছ সাধারণত এই উপকূলীয় এলাকায় খুব একটা দেখা যায় না। বাণিজ্যিক বাজারেও এর তেমন চাহিদা নেই। তবে এর অনন্য সৌন্দর্যের কারণে মাছটি সংরক্ষণ করে রাখা হয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, ‘লাইন্ড সার্জনফিশ’-এর বৈজ্ঞানিক নাম Acanthurus lineatus। আন্তর্জাতিকভাবে এটি ‘ব্লু-ব্যান্ডেড সার্জনফিশ’, ‘জেব্রা সার্জনফিশ’ ও ‘স্ট্রাইপড সার্জনফিশ’ নামেও পরিচিত। এরা মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উষ্ণ সামুদ্রিক এলাকার প্রবাল প্রাচীর ও পাথুরে পরিবেশে বসবাস করে। সামুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকা এই মাছ সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞরা জানান, মাছটির লেজের গোড়ায় অত্যন্ত ধারালো একটি কাঁটা থাকে, যা শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়।

‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, এই মাছের লেজের গোড়ার কাঁটাটি বেশ বিপজ্জনক। আত্মরক্ষার সময় এটি দিয়ে আঘাত করলে মানুষের শরীরে তীব্র ও যন্ত্রণাদায়ক ব্যথার সৃষ্টি হতে পারে। বাংলাদেশের সেন্ট মার্টিন ও সুন্দরবন উপকূলসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে এ মাছের দেখা মেলে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরের উষ্ণ সামুদ্রিক পরিবেশে এ মাছের বিচরণ থাকলেও দেশের উপকূলীয় এলাকায় এটি সচরাচর ধরা পড়ে না। তবে মাছটির লেজের ধারালো কাঁটার কারণে জেলেদের এটি ধরার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

আরও পড়ুন

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
3
মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ
Uncategorized

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

August 25, 2026
5
জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ
Uncategorized

জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

August 24, 2026
5
নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা
Uncategorized

নুসরাত হত্যা মামলায় রায়ে সন্তুষ্ট মা, চাইলেন পরিবারের নিরাপত্তা

August 24, 2026
4
বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Uncategorized

বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

August 17, 2026
17
আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত
আমতলী

আমতলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

August 16, 2026
3
Next Post
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে গলাচিপার তানহার স্বপ্ন এখন ইঞ্জিনিয়ার হওয়ার

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে গলাচিপার তানহার স্বপ্ন এখন ইঞ্জিনিয়ার হওয়ার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In