তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম এনামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, সিনিয়র সাংবাদিক মো. জসিম উদ্দিন এবং দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাইনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।









