• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

টানা বৃষ্টিতে কাউখালীতে জনজীবন বিপর্যস্ত, কর্মহীন রিকশাচালক-দিনমজুর, দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

কাউখালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 11, 2026
in Uncategorized
0
টানা বৃষ্টিতে কাউখালীতে জনজীবন বিপর্যস্ত, কর্মহীন রিকশাচালক-দিনমজুর, দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

Oplus_0

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। একটানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভিজে ভিজে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে হাট-বাজারেও মানুষের উপস্থিতি কমে গেছে। ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে গ্রামীণ এলাকার কাঁচা রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

রিকশাচালক লিটন হোসেন বলেন, সারাদিন রিকশা নিয়ে বের হলেও যাত্রী মিলছে না। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যা আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দিনমজুর শুকুর আলী বলেন, বৃষ্টি থাকায় কোনো কাজ নেই। কয়েকদিন ধরে প্রায় বেকার বসে আছি। সংসারে খাবারের সংকট দেখা দিয়েছে। অনেক সময় অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।

ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে ক্রেতা কমে গেছে। বিক্রি একেবারেই নেই। দোকান খুলে বসে থাকলেও তেমন কোনো বেচাকেনা হচ্ছে না। এতে ব্যবসায় লোকসানের মুখে পড়তে হচ্ছে।

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সন্তানদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে অনেক কষ্ট হচ্ছে। বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে যাওয়ায় শিক্ষার্থীদের মনোযোগও ব্যাহত হচ্ছে। তারা দাবি জানান, দেশের আবহাওয়া বিবেচনায় জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আয়োজন করা হলে শিক্ষার্থীদের এমন দুর্ভোগে পড়তে হতো না।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, টানা বৃষ্টির কারণে সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে। উপজেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় সহায়তা ও জনসচেতনতার বিষয়ে প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে। সবাইকে অপ্রয়োজনীয় বাইরে বের না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
5
বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
Uncategorized

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

October 12, 2026
11
আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!
Uncategorized

আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!

October 12, 2026
3
পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Uncategorized

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 10, 2026
5
ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান
Uncategorized

ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান

October 10, 2026
5
আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ
Uncategorized

আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ

October 7, 2026
9
Next Post
দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণক্ষেত্র ট্রলিং বোটের দখলে, সংকটে জেলে পেশা

দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণক্ষেত্র ট্রলিং বোটের দখলে, সংকটে জেলে পেশা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In