• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণক্ষেত্র ট্রলিং বোটের দখলে, সংকটে জেলে পেশা

মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 11, 2026
in Uncategorized
0
দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণক্ষেত্র ট্রলিং বোটের দখলে, সংকটে জেলে পেশা
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কুয়াকাটা ও সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর ও অগভীর উপকূলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের আহরণক্ষেত্র এখন অনেকটাই ট্রলিং বোটের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ স্থানীয় জেলেদের। এতে শত বছরের ঐতিহ্যবাহী জেলে পেশা এবং এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট হাজারো পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে।

স্থানীয় জেলেদের দাবি, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও রূপান্তরিত ট্রলিং বোটগুলো নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছের পোনা, ডিমওয়ালা মাছ, কাঁকড়া ও চিংড়ির পোনা শিকার করছে। ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মাছের প্রজনন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে ইলিশসহ বিভিন্ন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মাছের উৎপাদনে।

আরো পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

জেলে নেতাদের মতে, কলাপাড়া উপকূলের অর্ধলক্ষাধিক জেলে এবং তাদের সঙ্গে সম্পৃক্ত আড়তদার, ট্রলার মালিক, শ্রমিক, বরফকল শ্রমিকসহ প্রায় ৮০ হাজার পরিবার বর্তমানে চরম সংকটের মধ্যে রয়েছে। মাছের সংকটে অনেক জেলে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কেউ কেউ পেশা পরিবর্তন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কাজের সন্ধানে চলে যাচ্ছেন।

কলাপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলিংয়ের কারণে মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে। এতে সামুদ্রিক মৎস্যসম্পদ ভয়াবহ হুমকির মুখে পড়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জেলেদের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা ও প্রচলিত আইন উপেক্ষা করে কুয়াকাটা, মহিপুর, আলীপুর ও আশপাশের সমুদ্র এলাকায় অবাধে চলছে এসব ট্রলিং বোটের কার্যক্রম। অনেক ক্ষেত্রে ছোট জেলেদের জাল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিবাদ করলে প্রভাবশালী মহলের পক্ষ থেকে হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তথ্যানুযায়ী, মহিপুর-আলীপুর এলাকায় গত বছর যেখানে প্রায় ৪০ থেকে ৪৫টি রূপান্তরিত ট্রলিং বোট সক্রিয় ছিল, সেখানে চলতি বছর এ সংখ্যা বেড়ে প্রায় ৬০টিতে পৌঁছেছে। দ্রুত লাভের আশায় সাধারণ কাঠের মাছধরা ট্রলারকে বিপুল অর্থ ব্যয়ে ট্রলিং বোটে রূপান্তর করা হচ্ছে এবং এসব নৌযানে ফিশ ফাইন্ডার, জিপিএস, রাডার ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক দূষণের পাশাপাশি অবৈধ ট্রলিং এবং নিষিদ্ধ জালের ব্যবহার সামুদ্রিক মৎস্যসম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এতে শুধু জীববৈচিত্র্যই নয়, দেশের খাদ্য নিরাপত্তা ও নীল অর্থনীতির সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, অবৈধ ট্রলিং বন্ধে কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

উপকূলের পরিবেশকর্মী ও জেলেদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে বঙ্গোপসাগরের উপকূলীয় মাছের ভাণ্ডার এবং জেলেদের জীবন-জীবিকা আরও বড় সংকটের মুখে পড়বে।

আরও পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
5
বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
Uncategorized

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

October 12, 2026
11
আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!
Uncategorized

আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!

October 12, 2026
3
পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Uncategorized

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 10, 2026
5
ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান
Uncategorized

ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান

October 10, 2026
5
আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ
Uncategorized

আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ

October 7, 2026
9
Next Post
শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি

শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In