• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, June 28, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক, তিন মাসের কারাদণ্ড

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
June 28, 2026
in সারাদেশ
0
কাউখালীতে ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক, তিন মাসের কারাদণ্ড

Oplus_131072

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিয়াদ মাহমুদ, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাউখালী থানা পুলিশ। অভিযানে উত্তর বাজারের লেপ-তোষকের দোকানের স্বত্বাধিকারী আব্দুর রশিদ হাওলাদারের ছেলে ব্যবসায়ী মোঃ আব্দুল রাজ্জাক (৪২)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরো পড়ুন

বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের মিলনমেলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: কিংবদন্তী নেতা, কর্মের মধ্যে বেঁচে থাকবেন আজীবন

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, এসআই মোঃ জিয়াউল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। কাউখালী উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। কোনো মাদক কারবারি বা সেবনকারীকে আইনের আওতার বাইরে রাখা হবে না।

সচেতন এলাকা বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত হলে যুবসমাজ রক্ষা পাবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। আমরা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম একসঙ্গে চললে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব হবে।

আরও পড়ুন

বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের মিলনমেলা
সারাদেশ

বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের মিলনমেলা

June 27, 2026
2
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: কিংবদন্তী নেতা, কর্মের মধ্যে বেঁচে থাকবেন আজীবন
দুমকি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: কিংবদন্তী নেতা, কর্মের মধ্যে বেঁচে থাকবেন আজীবন

June 27, 2026
8
পঞ্চগড়ে জঙ্গলে বসেছিল ইয়াবার আসর, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড
সারাদেশ

পঞ্চগড়ে জঙ্গলে বসেছিল ইয়াবার আসর, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

June 27, 2026
3
কাউখালীতে বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ

কাউখালীতে বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

June 27, 2026
5
মোংলা নদীতে ২৪ ঘন্টা ২টি ফেরি চলাচলের উদ্বোধন
সারাদেশ

মোংলা নদীতে ২৪ ঘন্টা ২টি ফেরি চলাচলের উদ্বোধন

June 27, 2026
10
কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকটের মধ্যে ফের গনিত শিক্ষকের বদলি
সারাদেশ

কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকটের মধ্যে ফের গনিত শিক্ষকের বদলি

June 27, 2026
6

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
25
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In