• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, October 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারকেল চারা বিতরণ

notesofatik by notesofatik
June 24, 2026
in সারাদেশ
0
কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারকেল চারা বিতরণ
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিয়াদ মাহমুদ, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

আরো পড়ুন

নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব

লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার পীর ছাহেব

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অনুষ্ঠানে উপজেলার ৪২০ জন কৃষকের মাঝে মোট ২ হাজার ১০০টি নারকেল গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫টি করে নারকেল চারা, প্রতিটি চারার জন্য ৩০ কেজি গোবর সার এবং বাঁশের কঞ্চি প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সরকার কৃষির উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। নারকেল চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন কৃষকের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের উচিত এসব চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সরকার কৃষিকে লাভজনক ও টেকসই করতে নিরলসভাবে কাজ করছে। উন্নত জাতের চারা ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বৃক্ষরোপণেও আরও বেশি উৎসাহিত হতে হবে।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে মানসম্মত নারকেল চারা বিতরণ করা হয়েছে। এর সঙ্গে গোবর সার ও বাঁশের কঞ্চি প্রদান করা হয়েছে যাতে চারা রোপণের পর সঠিকভাবে বেড়ে উঠতে পারে। ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা, গোবর সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুন

নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব
সারাদেশ

নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব

October 22, 2026
1
লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার পীর ছাহেব
সারাদেশ

লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার পীর ছাহেব

October 20, 2026
1
নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ
সারাদেশ

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ

October 19, 2026
3
সাংবাদিকের প্রেমে পড়লে মিলবে ১১টি সুবিধা
সারাদেশ

সাংবাদিকের প্রেমে পড়লে মিলবে ১১টি সুবিধা

October 19, 2026
43
নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ
সারাদেশ

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ

October 19, 2026
6
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
3
Next Post
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In