• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

বাকেরগঞ্জে বডি স্প্রে ব্যবহারের পর ১৪ শিক্ষার্থী অসুস্থ

notesofatik by notesofatik
June 23, 2026
in সারাদেশ
0
বাকেরগঞ্জে বডি স্প্রে ব্যবহারের পর ১৪ শিক্ষার্থী অসুস্থ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

অসুস্থ শিক্ষার্থীরা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী। তারা হলো বিথি আক্তার (১৪), মারুফ খান (১৪), তানজিলা আক্তার, সারা মনি (১৪), তাজু (১৪), মাহিন (১৪), সুমাইয়া (১৪), ইশরাত (১৪), সাদিয়া (১৪), লামিয়া (১৪), অন্তরা (১৪) ও জিসান (১৪)। বাকি দুই শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণির এক শিক্ষার্থীর ব্যাগে থাকা ‘ওয়াইল্ড স্টোন (WILD STONE)’ ব্র্যান্ডের একটি বডি স্প্রে ব্যবহার করার পর প্রথমে বিথি আক্তার অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দেখতে গিয়ে এবং ঘটনাটি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে মোট ১৪ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়ার উপসর্গে আক্রান্ত হয়।

নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ খান জানান, তাদের সহপাঠী তাওসিফের ব্যাগে থাকা বডি স্প্রে ব্যবহার করার পর প্রথমে বিথি আক্তার অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দেখতে আসা অন্যান্য শিক্ষার্থীরাও একে একে অসুস্থ হয়ে যায়।

শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিয়া বলেন, “দুপুর দেড়টার দিকে হঠাৎ করে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এক শিক্ষার্থী বডি স্প্রে ব্যবহারের পর অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই অন্যদের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজিত চন্দ্র ঢালি বলেন, “শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অজ্ঞান হওয়ার উপসর্গ নিয়ে শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে অধিকাংশকে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “শুধুমাত্র একটি বডি স্প্রে ব্যবহারের কারণে একসঙ্গে এত শিক্ষার্থীর অসুস্থ হওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। এর সঙ্গে মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল প্রভাব জড়িত থাকতে পারে। বিষয়টি চিকিৎসকরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

এদিকে ঘটনার পর পুলিশ বিদ্যালয় পরিদর্শন করেছে। বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

আরও পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
2
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
5
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি
সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি

August 29, 2026
5
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

August 28, 2026
6
Next Post
কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In