• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পবিপ্রবিকে দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিনত করতে চাই: উপাচার্য ড. হেমায়েত জাহান

notesofatik by notesofatik
June 23, 2026
in দুমকি, পটুয়াখালী
0
পবিপ্রবিকে দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিনত করতে চাই: উপাচার্য ড. হেমায়েত জাহান
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সোমবার (২৩ জুন) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

সকাল ৯টায় তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি খামার বিভাগ পরিদর্শন করেন। এ সময় খামারের বিভিন্ন উৎপাদন ও গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের হিট-এটিএফ সাব-প্রজেক্টের আধুনিক যন্ত্রপাতি স্থাপনের জন্য কৃষি খামার এলাকায় উপযুক্ত স্থান নির্ধারণ করেন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সকাল সাড়ে ৯টায় তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন পরিদর্শন করে চলমান শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন।

আরো পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

সকাল ১০টায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের আন্ডার গ্রাজুয়েট শেষ বর্ষের শিক্ষার্থীদের গবেষণা ডিফেন্স কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের গবেষণার মান ও উপস্থাপনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপাচার্যের একান্ত সচিব আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি শুধু শ্রেণিকক্ষ বা অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল ভিত্তি হলো গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চা। কৃষি, মৎস্য, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা—এসব ক্ষেত্র বাংলাদেশের জাতীয় উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ সৃষ্টি করতে চাই এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে পবিপ্রবিকে একটি গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সময় খুব অল্প, অথচ কাজ অনেক। সবাইকে নিয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পবিপ্রবিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণেই এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রমের প্রতি উপাচার্যের এই নিবিড় তদারকি এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে পবিপ্রবিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
1
দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা
দুমকি

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

September 3, 2026
1
কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
6
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
5
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
2
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
Next Post
গলাচিপায় পরিত্যক্ত কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার

গলাচিপায় পরিত্যক্ত কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In