• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

প্রবারণা পুর্ণিমায় কলাপাড়ার রাখাইন পল্লীতে উৎসবমুখর পরিবেশ

notesofatik by notesofatik
October 6, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
প্রবারণা পুর্ণিমায় কলাপাড়ার রাখাইন পল্লীতে উৎসবমুখর পরিবেশ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: প্রবারণা পূর্ণিমা। রাখাইনদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। আর এই তিঁথিতে বরাবরের মতো এবছরও সোমবার দিনভর বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করছেন পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন জনগোষ্ঠী। অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে আলোচিত আকাশে সন্ধ্যার পরে ফানুস ওড়ানোর উৎসব । প্রত্যেক বছর এ তিঁথিতে প্রবারণা পূর্ণিমার উৎসব পালিত হয়ে আসছে। উৎসব পালনের জন্য এবছরও কলাপাড়ার ২৮টি রাখাইন পল্লীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধবিহার কমিটির কাছে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে রাখাইন পল্লীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ থেরো জানান, সকাল থেকে বৌদ্ধ বিহারে রাখাইন নারীরা উপস্থিত হয়ে পঞ্চশীল, উপসোথ শীল গ্রহণ করেন। সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়েছে। ভিক্ষু সংঘ থেকে ধর্মীয় উপদেশমূলক ধর্মালোচনা করেন আগতরা। সন্ধ্যায় নাচেগানে উৎসবমূখর পরিবেশে ফানুস উড়ানোর আয়োজন করা হয়েছে। এক থেকে তিনদিন এই উৎসব চলবে। এই প্রবারণা উৎসবকে ঘিরে উপজেলার বৌদ্ধবিহারগুলো নতুন সাজে সাজানো হয়েছে। সকাল থেকে প্রত্যেক রাখাইন পাড়ায় নানা রকম বাহারি পিঠে-পুলি তৈরি হয়েছে। করা হয় পায়েস তৈরি।

আরো পড়ুন

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

এ বিহারাধ্যক্ষ জানান, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। এই মাসের পূর্ণিমার তিঁথিতে পালিত হয় এই উৎসব। তিনি বলেন, ‘ প্রবারণা শব্দের পালি আভিধানিক অর্থ নিমন্ত্রণ, আহ্বান, মিনতি, অনুরোধ, নিষেধ, ত্যাগ, শেষ, সমাপ্তি, ভিক্ষুদের বর্ষাবাস পরিসমাপ্তি, বর্ষাবাস ত্যাগ, ত্যাগের কার্য কিংবা শিষ্টাচার, বিধি, তৃপ্তি বা সন্তুষ্টির বিষয়। বোঝায় ক্ষতিপুরণ, প্রায়শ্চিত্ত ও ঋণ পরিশোধ।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এই বিহারাধ্যক্ষ আরো জানান, বর্ষাবাস সমাপনান্তে ভিক্ষুগণ তাঁদের দোষত্রুটি অপর ভিক্ষুগণের কাছে প্রকাশ করেন। এর প্রায়শ্চিত্ত বিধানের আহ্বান জানান; এমনকি অজ্ঞাতসারে কোনো অপরাধ করে থাকলে তার জন্যও ক্ষমা প্রার্থনা করেন-এটাই পলি ভাষায় প্রবারণা পুর্ণিমা। এইদিন বুদ্ধের চুলধাতুর স্মরণে পরম শ্রদ্ধায় কাগুজে ফানুস তৈরি করে ধর্মীয় রীতি-নীতি মেনে চুলামনি চৈত্যকে পূজা করার উদ্দেশে আকাশ প্রদীপ হিসেবে ফানুস বাতি উত্তোলন করা হয়। এসময় ধর্মীয় গাঁথা ব মন্ত্র পাঠ করে উৎসর্গ করে খালি পায়ে বৌদ্ধরা ফানুস উড়িয়ে দেন। মন্ত্রপাঠের মাধ্যমে সাধু-ধ্বনির সুরে সুরে উড়ানো হয় ফানুস।

মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উত্তম ভিক্ষু জানান, আজ সকাল সাতটায় ধর্মীয় প্রার্থনা শীল প্রদান ও গ্রহণের মধ্য দিয়ে এই দিনটির উৎযাপন শুরু হয়েছে। দিনভর ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও তৈরি করা হয় মজাদার খাবার পিঠে-পুলি। সন্ধ্যার পরে ঐতিহ্যবাহী ফানুস উৎসব হয় অধিকাংশ রাখাইন পল্লীতে। এবছর আজ প্রথম রাতে তারা অন্তত ৩০টি ফানুস ওড়ানোর কথা জানালেন।

বেতকাটা রাখাইন পল্লীর বাসীন্দা ‘ ধর্ম বিজয় বৌদ্ধা বিহারের’ সভাপতি মংচো জানান, তারা প্রথম দিনে ২০-২৫টি ফানুস উড়াবেন। গোড়া আমখোলা রাখাইন পল্লীর ‘ বিজয়রামা বৌদ্ধ বিহার’ অধ্যক্ষ সুচিন্ত মহাথেরো জানান, তারা ফাসুন উড়ানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। মোট কথা সব কয়টি রাখাইন পল্লীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সাগরপারের রাখাইনদের আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে রাখাইন পল্লীগুলোতে রাখাইন নারী-পুরুষ, শিশুরা উৎফুল্ল রয়েছে। অন্য ধর্মের মানুষের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, রাখাইনরা যেন নির্বিঘ্নে বৃহৎ এই ধর্মীয় উৎসব পালন করতে পারে এ জন্য সকল ধরনের নিরাপত্তা বিধান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের সকল ধরনের সহায়তা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
6
দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
17
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
13
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
9
Next Post
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: প্রতিষ্ঠানপ্রধানের নিয়োগ দিবে এনটিআরসিএ

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: প্রতিষ্ঠানপ্রধানের নিয়োগ দিবে এনটিআরসিএ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In