• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 1, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন

notesofatik by notesofatik
April 18, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের দেওয়া স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) আদেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক সরকারি কর্মকর্তা। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জালাল উদ্দিন আহম্মেদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি বর্তমানে বরগুনার তালতলী উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। তার দাবি, এসএ ১৩০০ নং খতিয়ানভুক্ত এবং বিএস ৪২৪৯ নং খতিয়ানের আওতাধীন ৫০৫৯, ৫০৬২ ও ৫০৬৩ নং দাগে মোট ২.২৮ একর জমি তিনি সরকারের কাছ থেকে বন্দোবস্তসূত্রে বৈধভাবে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।

আরো পড়ুন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ

এ জমি সংক্রান্ত দেওয়ানি মোকদ্দমা (নং-৪৫৫/২১) বর্তমানে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে। মামলার শুনানি শেষে গত ১০ মার্চ ২০২৬ তারিখে আদালত উভয় পক্ষকে জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়—বিবাদীপক্ষ কোনো প্রকার গাছ কাটতে, জমির ক্ষতি বা পরিবর্তন করতে এবং স্থাপনা নির্মাণ করতে পারবে না।

কিন্তু অভিযোগ করা হয়, আদালতের নির্দেশ অমান্য করে গত ৩১ মার্চ গভীর রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমিতে টিনের ঘর নির্মাণ করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মজিবর মোল্লা, জয়নাল শেখ, শাহ আলমসহ আরও কয়েকজন। তারা নিয়মিত হুমকি-ধামকিও দিচ্ছেন বলে দাবি করেন ভুক্তভোগী।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও জানান, এ বিষয়ে গত ১৫ মার্চ মহিপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে ১৬ মার্চ উভয় পক্ষকে নোটিশ প্রদান করে পুলিশ। নোটিশে ২২ এপ্রিল পর্যন্ত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেওয়া হলেও তা অমান্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

সংবাদ সম্মেলনে মো. জালাল উদ্দিন আহম্মেদ বলেন, “আদালতের সুস্পষ্ট নির্দেশ অমান্য করা শুধু আমার ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়, এটি দেশের বিচার ব্যবস্থার প্রতি অবমাননা।” তিনি অবিলম্বে আদালতের নির্দেশ বাস্তবায়ন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এবিষয়ে অভিযুক্তদের একজন জয়নাল শেখ বলেন, আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অন্ন দাগ খতিয়ান এর মধ্যে দেয়া হয়েছে। আমরা যে স্থানে ঘর নির্মাণ করেছি, সেখানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

আরও পড়ুন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গলাচিপা

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

August 31, 2026
9
বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ
পটুয়াখালী

বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ

August 31, 2026
4
গলাচিপায় কেয়ার অ্যাওয়ার প্রকল্পের অবহিতকরণ সভা
গলাচিপা

গলাচিপায় কেয়ার অ্যাওয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

August 31, 2026
4
দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ , ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
দুমকি

দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ , ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

August 31, 2026
3
দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
দুমকি

দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

August 31, 2026
6
অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
পটুয়াখালী

অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

August 31, 2026
1
Next Post
বরিশালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ

বরিশালে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In