• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 16, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার

notesofatik by notesofatik
June 18, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
গলাচিপায় পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মোঃ সুমন খান, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া কামারখালী এলাকার একটি ভাঙা বাঁধ এখন কয়েক হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি নিষ্কাশনের জন্য কাটা হয়েছিল যে বাঁধ, সেই স্থান দিয়েই বর্তমানে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ছয় হাজার পরিবার।

স্থানীয়দের অভিযোগ, ২০২৫ সালের আগস্ট মাসে অতিবৃষ্টির কারণে ফসলি জমিতে পানি জমে গেলে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি পানি অপসারণের জন্য একটি সড়ক কেটে দেন। এতে সাময়িকভাবে পানি নিষ্কাশন হলেও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পরে ইউনিয়ন পরিষদের এক লাখ ৭০ হাজার টাকার বরাদ্দে সড়কটি সংস্কার করা হয়।

আরো পড়ুন

পটুয়াখালীতে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি মাসুদ

তবে এলাকাবাসীর দাবি, রাস্তা কাটার পর থেকেই নতুন সমস্যার সূত্রপাত হয়। বর্তমানে প্রতিদিন দুই দফা জোয়ারের পানি ওই স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করছে। ফলে বাড়িঘর, রাস্তা, পুকুর, মাছের ঘের এবং ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে একটি ট্রলি রাস্তার ওই অংশে আটকে পড়লে পানির তীব্র চাপে সড়কের অংশটি সম্পূর্ণ ভেঙে যায়। এরপর থেকেই জোয়ারের পানি অবাধে প্রবেশ করে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে।

ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, “রাস্তা কাটার পর থেকেই সমস্যা শুরু হয়েছে। এখন দিনে দুইবার জোয়ারের পানি ঢুকে পুরো এলাকা পানির নিচে চলে যায়। আমরা চরম দুর্ভোগে আছি।”

এদিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোনখোলা গ্রামের কালু হাওলাদারের বাঁধও এক সপ্তাহ আগে ভেঙে যায়। এতে লোকালয়ে পানি প্রবেশ করে মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁধ সংস্কারের চেষ্টা করলেও তা টেকেনি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা জানান, জোয়ারের পানিতে পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় মাছ ভেসে যাচ্ছে। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। দ্রুত স্থায়ীভাবে বাঁধ সংস্কার না করা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধানের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত টেকসইভাবে ভাঙা বাঁধ ও সড়ক সংস্কার করে এলাকাকে জোয়ারের পানির কবল থেকে রক্ষা করা হোক এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো

আরও পড়ুন

পটুয়াখালীতে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পটুয়াখালী

পটুয়াখালীতে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

September 15, 2026
9
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি মাসুদ
পটুয়াখালী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি মাসুদ

September 15, 2026
5
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালী সদর

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

September 15, 2026
19
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, উদ্ধার বন্দুক মামলায় ‘গায়েব’: স্ত্রীর সংবাদ সম্মেলন
পটুয়াখালী

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, উদ্ধার বন্দুক মামলায় ‘গায়েব’: স্ত্রীর সংবাদ সম্মেলন

September 15, 2026
12
জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান
দশমিনা

জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

September 15, 2026
9
অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি
পটুয়াখালী

অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি

September 15, 2026
24
Next Post
কাউখালীতে দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরির রহস্য

কাউখালীতে দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরির রহস্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In