• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 16, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জয়মনির ‘আদর্শ গ্রাম’, চরম দুর্ভোগে বাসিন্দারা

মোঃ মহিম ইসলাম মোংলা প্রতিনিধি

notesofatik by notesofatik
June 18, 2026
in সারাদেশ
0
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জয়মনির ‘আদর্শ গ্রাম’, চরম দুর্ভোগে বাসিন্দারা

Oplus_131072

0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ, বাড়ছে হাসপাতালের চাপ

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

মোংলা উপজেলার জয়মনির ঠোট এলাকার ব্রাক কর্তৃক প্রতিষ্ঠিত ‘আদর্শ গ্রাম’টি বর্তমানে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন থাকায় সেটি এখন যাতায়াতের অযোগ্য। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন জোয়ারের পানি কিংবা অতিরিক্ত বৃষ্টিতে সড়কটি সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় পুরো এলাকাবাসী এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর তাণ্ডবে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নামমাত্র কিছু সংস্কার কাজ করলেও তা দীর্ঘমেয়াদি কোনো কাজে আসেনি। এরপর থেকে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর কোনো টেকসই পদক্ষেপ নিতে দেখা যায়নি। যোগাযোগ ব্যবস্থার এই ভয়াবহ অবস্থার কারণে মোংলা বন্দরের অন্তর্ভুক্ত জয়মনির ঠোটার একমাত্র ঘাটটিও বর্তমানে পুরোপুরি অকেজো ও পরিত্যক্ত হয়ে পড়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায় , জয়মনি বাজার সংলগ্ন এই এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। রাস্তাটি জোয়ারের পানিতে ডুবে থাকায় প্রতিদিন কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক অভিভাবকই দুর্ঘটনার ভয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমিন উদ্বেগ প্রকাশ করে বলেন, “যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ার কারণে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন ছাত্রছাত্রী স্কুল ও মাদ্রাসায় আসতে পারছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র ৫০০ মিটার সড়কের এই বেহাল দশার কারণে কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়েছে। জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েকশত পরিবার।

এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি টেকসইভাবে সংস্কার এবং উঁচু করার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ, বাড়ছে হাসপাতালের চাপ
সারাদেশ

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ, বাড়ছে হাসপাতালের চাপ

September 16, 2026
1
আগামী ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ
সারাদেশ

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

September 15, 2026
4
গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে
সারাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

September 14, 2026
6
নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ
সারাদেশ

নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

September 9, 2026
8
আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট
সারাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট

September 9, 2026
5
মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
সারাদেশ

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

September 9, 2026
5
Next Post
কেমিক্যাল দিয়ে পাকানো আম চেনার উপায় ও খাওয়ার আগে করণীয়

কেমিক্যাল দিয়ে পাকানো আম চেনার উপায় ও খাওয়ার আগে করণীয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In