• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, August 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পবিপ্রবির তিন বিভাগ ও অনুষদের শিক্ষকদের সঙ্গে ভিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

notesofatik by notesofatik
June 16, 2026
in দুমকি, পটুয়াখালী
0
পবিপ্রবির তিন বিভাগ ও অনুষদের শিক্ষকদের সঙ্গে ভিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত এসব সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরো পড়ুন

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের ধকল থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির শিশু

অপরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে হুমকিতে কলাপাড়া: বসতভিটাসহ জীবিকা হারানোর ঝুঁকিতে ২০ হাজার পরিবার

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের ল্যাবে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া মুন্নার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

সভায় আরও বক্তব্য দেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো. মহসীন হোসেন খান, কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহুরুল হক, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, প্রফেসর ড. মো. মাহি ইমাম মোল্লা, সহকারী রেজিস্ট্রার উজ্জ্বল চন্দ্র হাওলাদার এবং কর্মচারী প্রতিনিধি শহিদুল ইসলাম।

সভায় বক্তারা বিভাগের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বিত কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বর্তমান ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে অতীতে নানা প্রতিকূল সময়ে কীটতত্ত্ব বিভাগের এই ল্যাবেই জিয়া পরিষদ ও সাদা দলের বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছিল। ফলে স্থানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবেও পরিচিত।

এরপর সকাল ১১টায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন প্রফেসর ড. মো. মহসীন হোসেন খানের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক পাপরি হাজরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভাইস-চ্যান্সেলর ছাড়াও বক্তব্য দেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, প্রফেসর ড. আহমেদ পারভেজ, প্রফেসর ড. মো. নুরুল আমিন, প্রফেসর ড. মো. সামসুজ্জোহা, প্রফেসর ড. রমন কুমার বিশ্বাস, মো. আব্দুর রহিম, মাওয়া সিদ্দিকা এবং ড. তরিকুল ইসলাম সজীবসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিকেল ৩টায় নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষকদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন প্রফেসর মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মহিবুল্লাহ রুবেলের সঞ্চালনায় আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসানোগ্রাফি অনুষদের ডিন ড.এবিএম সাইফুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান , প্রভোস্ট প্রফেসর ড.মো: মাসুদুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, প্রফেসর ড.দিলরুবা ইয়াসমিন ঝর্ণা, মো: নজরুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান,ড. সাজেদুল হক, মো:হাসানুজ্জামান,মেহেদী হাসান, নিজ বিভাগের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিটি সভার শুরুতে সংশ্লিষ্ট বিভাগ ও অনুষদের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি নিহিত থাকে তার জ্ঞানচর্চা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নের মধ্যে। আমাদের শিক্ষকদের শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকলে চলবে না; গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং সমাজের সমস্যা সমাধানে কার্যকর অবদান রাখতে হবে। গবেষণার মানোন্নয়ন ও প্রকাশনা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”

তিনি আরও বলেন, “পবিপ্রবিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও উচ্চতায় নিয়ে যেতে দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যৌথ গবেষণা, প্রশিক্ষণ, একাডেমিক বিনিময় এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”

ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, গবেষণাবান্ধব এবং শিক্ষার্থী-কেন্দ্রিক প্রশাসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।

আরও পড়ুন

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের ধকল থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির শিশু
কলাপাড়া

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের ধকল থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির শিশু

August 4, 2026
14
অপরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে হুমকিতে কলাপাড়া: বসতভিটাসহ জীবিকা হারানোর ঝুঁকিতে ২০ হাজার পরিবার
কলাপাড়া

অপরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে হুমকিতে কলাপাড়া: বসতভিটাসহ জীবিকা হারানোর ঝুঁকিতে ২০ হাজার পরিবার

August 4, 2026
12
বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে বরিশাল অঞ্চল: কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত
কলাপাড়া

বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে বরিশাল অঞ্চল: কলাপাড়ায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত

August 4, 2026
38
জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে
কলাপাড়া

জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

August 4, 2026
10
মির্জাগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক জাহাঙ্গীর আলম
মির্জাগঞ্জ

মির্জাগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক জাহাঙ্গীর আলম

August 4, 2026
9
পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

August 4, 2026
7
Next Post
বজ্রপাত নিরোধে যে গাছ রোপণ করবেন

বজ্রপাত নিরোধে যে গাছ রোপণ করবেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In