• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বদ্ধপরিকর: ভিসি ড. হেমায়েত জাহান

notesofatik by notesofatik
June 15, 2026
in দুমকি, পটুয়াখালী
0
আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বদ্ধপরিকর: ভিসি ড. হেমায়েত জাহান
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মেলন কক্ষে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাব্বির হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

আরো পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এবিএম. সাইফুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল এবং সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন।

সকাল ১১টায় সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ম্যাথমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, সিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মো. মুরাদুল বশির, অধ্যাপক ড. মো. শামসুজ্জামান, সিআইটি বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান এবং অধ্যাপক ড. অলি রায় চৌধুরী।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দুপুর ১২টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. লোকমান আলী, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এবিএম সাইফুল ইসলাম, ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. কানিজ রওফসানা সুমি, অধ্যাপক ড. মো. আরিফুল আলম, অধ্যাপক ড. মো.রাজীব সরকার এবং অধ্যাপক ড. মো.জাহাঙ্গীর আলম।

তিনটি সভার শুরুতেই উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা,গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের সকলের সহযোগিতায় আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে আমাদের স্বপ্নের মতো করে সাজাতে চাই।”শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের আরও কাছাকাছি যাওয়া, তাদের সময় দেওয়া এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নৈতিক চর্চা ও একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে বিদ্যমান শিক্ষক ও জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “প্রয়োজনীয় জনবল ঘাটতি দ্রুত নিরসনের জন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানবিক ও উৎকর্ষতার বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

সভাগুলোতে উপস্থিত শিক্ষকরা শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং অনুষদভিত্তিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ ও উপাচার্যের একান্ত সচিব মো:আরিফুর রহমান নোমান।

আরও পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
4
দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা
দুমকি

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

September 3, 2026
4
কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
6
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
5
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
3
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
Next Post
‎কলাপাড়ায় ৯০০ মৃত ব্যক্তি পাচ্ছেন বয়স্কভাতা!

‎কলাপাড়ায় ৯০০ মৃত ব্যক্তি পাচ্ছেন বয়স্কভাতা!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In