• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, June 15, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

‎কলাপাড়ায় ৯০০ মৃত ব্যক্তি পাচ্ছেন বয়স্কভাতা!

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
June 15, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
‎কলাপাড়ায় ৯০০ মৃত ব্যক্তি পাচ্ছেন বয়স্কভাতা!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: বয়স্কভাতা প্রাপ্ত মোক্তার প্যাদা মারা গেছেন প্রায় এক বছর আগে। মৃত্যুর পরেও তার মোবাইল একাউন্টে (০১৮৭০৪৯১০০৯) ঢুকছে। সবশেষ কোরবানির সময় ১৭০০ টাকা পেয়েছেন। তার নাতি মো: রুবেল এ তথ্য নিশ্চিত করেন। মোবাইলে কল করলে রুবেল নিজে মোবাইলটি ব্যবহার করার দাবি জানিয়ে এসব নিশ্চিত করেন।

‎একই গ্রামের বৃদ্ধ জয়নাল গাজীও কয়েকমাস আগে মারা গেছেন। এরপরও কোরবানির সময় তার একাউন্টে ১৯০০ টাকা পেয়েছেন বলে তার মেয়ে সালেহা বেগম নিশ্চিত করেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া গ্রামের বাসীন্দা এসব মানুষ। একই গ্রামের বয়স্কভাতা প্রাপ্ত আমজেদ কাজী মারা গেছেন ২০২১ সালে। তার ছেলে আ: জব্বার এ তথ্য নিশ্চিত করেন। এরপরও ১৫০০ টাকা বয়স্কভাতা পেয়েছেন। এভাবে গ্রামটির মৃত সেরাজ হাওলাদার, লাল মিয়া আকন, চান মিয়া হাওলাদার, আজাহার হাওলাদার মারা গেলেও তাঁদের মোবাইল একাউন্টে বয়স্কভাতার টাকা পেয়ে যাচ্ছেন। তাঁদের মৃত্যুর কাগজপত্র হালনাগাদ করা হয়নি বলে এসব পরিবারের এখন যারা বয়স্কভাতা তুলছেন তাঁদের দাবি।

আরো পড়ুন

আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বদ্ধপরিকর: ভিসি ড. হেমায়েত জাহান

‎পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

‎অবিশ্বাস্য এসব ঘটনা চলছে কলাপাড়ায়। সরকারি টাকার যেন কোন হিসাব নেই। নেই যথাযথ তদারকি। এভাবে মৃত ব্যক্তির তথ্য গোপন করে একশ্রেণির মানুষ বয়স্কভাতা উত্তোলন করে আসছেন। উপজেলার ১২টি ইউনিয়নের সর্বত্রই একই দৃশ্য। অন্তত ৯০০ মৃত ব্যক্তির নামে ভাতা উত্তোলনের খবর নিশ্চিত হওয়া গেছে। মাসে অন্তত পাঁচ লক্ষাধিক টাকা এভাবে সরকারের গচ্চা যাচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

চাকামইয়া ইউনিয়নের দফাদার মোঃ জানান, তারা মৃত ব্যক্তিদের তালিকা ইউনিয়ন পরিষদে নিয়মিত পৌছে দেন। এরপরের কাজ সম্পর্কে তাঁদের কিছু জানা নাই। তবে একাধিক ইউপি চেয়ারম্যান জানান, মৃত ব্যক্তির পরিবার থেকে মূলত তথ্য দিয়ে সহায়তা করা হয় না। অধিকাংশ ক্ষেত্রে মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পর্যন্ত দেয়া হয় না। একারণেই এটি শতভাগ আপডেট করা নেই।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, ৩০-১৩০ জন পর্যন্ত মৃত ব্যক্তি রয়েছেন কোন কোন ইউনিয়নে। যাদের মোবাইল একাউন্টে এখনো বয়স্কভাতার টাকা যাচ্ছে। মৃত ব্যক্তির স্ত্রী, ছেলে-মেয়েসহ স্বজনরা মৃত্যুর তথ্য গোপন করে এই ভাতার টাকা উত্তোলন করে আসছে। এর মধ্যে এমনও ব্যক্তি রয়েছে যিনি ৩-৪ বছর আগে মারা গেছেন।

সূত্রমতে, ধুলাসার ইউনিয়নে বয়স্কভাতা প্রাপ্ত সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। অন্তত ১৩০ জন। যারা এখনো জীবিত হিসেবে ভাতা তুলছেন। একইভাবে অধিকাংশ ইউনিয়নে এসব তথ্য মিলেছে। তবে সবচেয়ে কম সংখ্যক মৃত ব্যক্তির ভাতা তোলার খবর মিলেছে মহিপুর ইউনিয়নে, ২৮ জন। মোট ৯২৭ মৃত ব্যক্তির নামে এভাবে বয়স্কভাতা যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

‎কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলায় বয়স্কভাতা প্রাপ্ত ব্যক্তির সংখ্যা ১১ হাজার ৭১৪ জন। এর মধ্যে অসংখ্য বৃদ্ধ-বৃদ্ধা মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তাঁদের মোবাইল একাউন্টে রেগুলার ভাতার টাকা যাচ্ছে।

‎সমাজসেবা অধিদপ্তরের দেয়া তথ্যমতে যেসব বয়স্ক, অসচ্ছল ব্যক্তির বাৎসরিক আয় ১০ হাজার টাকা নিচে তারা বয়স্ক ভাতা প্রাপ্ত হবেন। এক্ষেত্রে সর্বোচ্চ বয়সধারী ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা রয়েছে। তবে কোন ক্রমেই পুরুষের ক্ষেত্রে বয়স ৬৫ নিচে এবং মহিলাদের ক্ষেত্রে ৬২ এর নিচে নয়। বর্তমানে প্রতি মাসে এসব অসহায় বয়স্ক মানুষ ৬৫০ টাকা করে ভাতা পেয়ে আসছেন। তবে বর্তমান সরকার এই ভাতা বৃদ্ধির বিষয়টি চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।

কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বয়স্কভাতা প্রাপ্ত মৃতব্যক্তির তালিকা চুড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। ইউনিয়ন পরিষদের কাছে এ সংক্রান্ত সহায়তা চাওয়া হয়েছে। বিষয়টি দুইএকদিনের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, বিভিন্ন ইউনিয়নের চৌকিদারদের সহায়তায় উপজেলায় বয়স্কভাতা প্রাপ্ত নয় শতাধিক মৃত ব্যক্তিকে শণাক্ত করা হয়েছে। অতি দ্রুত এদের নাম বাদ দিয়ে তালিকা আপডেট করা হবে। সমাজসেবা কর্মকর্তাকে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বদ্ধপরিকর: ভিসি ড. হেমায়েত জাহান
দুমকি

আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বদ্ধপরিকর: ভিসি ড. হেমায়েত জাহান

June 15, 2026
10
‎পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
পটুয়াখালী

‎পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

June 15, 2026
11
‎এ্যাবের সদস্য সচিব হলেন পটুয়াখালীর সন্তান প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু
পটুয়াখালী

‎এ্যাবের সদস্য সচিব হলেন পটুয়াখালীর সন্তান প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু

June 15, 2026
6
কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩
কলাপাড়া

কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

June 15, 2026
21
গলাচিপায় পৌরসভার প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত
গলাচিপা

গলাচিপায় পৌরসভার প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

June 15, 2026
5
গলাচিপায় সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্দকৃত চাল বিতরণ
গলাচিপা

গলাচিপায় সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্দকৃত চাল বিতরণ

June 15, 2026
2
Next Post
মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাকের পরিচ্ছন্নতা অভিযান

মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাকের পরিচ্ছন্নতা অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
23
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In