• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

বিএনপি নেতার সিল-সইয়ের স্লিপে ঈদের ভিজিএফএর চাল বিতরণ

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

notesofatik by notesofatik
May 27, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
বিএনপি নেতার সিল-সইয়ের স্লিপে ঈদের ভিজিএফএর চাল বিতরণ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দুঃস্থ, হতদরিদ্রদের মাঝে সরকারের দেয়া বিশেষ ভিজিএফএর চাল বিতরণে পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: তোফাজ্জেল হোসেন হাওলাদারের সিল সই দেওয়া স্লিপ ব্যবহারের একটি খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এনিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য ছুড়ে দিচ্ছেন। গত দুইদিন ধরে এটি ঘুরপাক খাচ্ছে। এনিয়ে অনেকে বলছেন এটি ক্ষমতার অপব্যবহার। কেউ বলছেন প্রভাব খাটিয়ে দরিদ্রদের চালে ভাগ বসিয়েছেন। এমনটি অনেক আগে থেকেই করা হচ্ছে। বিষয়টি নিয়ে দোকানপাটে, চায়ের দোকানেও আলোচনা সমালোচনা চলছে। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজ কর্মে প্রভাব বিস্তারের কথা বলেছেন অনেকে। দলের নিজস্ব অনেক সমর্থকরা আবার এটি করা ঠিক হয়নি বলে তীর্যক মন্তব্যও করেছেন।
তবে ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন দাবি করেছেন, তিনি দরিদ্রদের চাল যথাযথভাবে বিতরণের কাজে ইউনিয়ন পরিষদকে সহায়তা করছেন। এটি তার সরকারের (এমপি সাহেবের) বিশেষ বরাদ্দ তাই এমনটি করেছেন। সরকারের দেয়া ওই চাল ইউনিয়ন পরিষদের গোডাউনে ছিল। তার সই সিল দেয়া কাগজের স্লিপও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রবের মাধ্যমেই বিতরণ করার কথা বলেন। তার দাবি তিনি বিশেষ ভিজিএফএর (বরাদ্দের) চাল বিতরণ কমিটির সদস্য। তিনি অন্তত ৩০০ স্লিপ দেয়ার কথা স্বীকার করেন। মূলত সঠিকভাবে বিতরণে নজরদারির কথা জানান তিনি। তবে আইনগতভাবে এটি ভুল হয়েছে কি না তা তিনি জানাতে পারেননি। তোফাজ্জেল হোসেন এও বলেন, ‘ মাননীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত চাল বিতরণ কাজের জন্য এই স্লিপ ব্যবহার করেছি।’
উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দি প্যাদা বলেন, ‘ মাননীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত বিশেষ ভিজিএফএর চাল দরিদ্র মানুষের মাঝে তালিকা করে সভাপতির সই-সিল দেয়া স্লিপ দিয়ে বিতরণ করা হয়েছে। সরকারিভাবে বরাদ্দ দেওয়া ঈদের ভিজিএফএর চালের সঙ্গে এর কোন সম্পৃক্ততা নেই।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোকসেদুল আলম জানান, উপজেলা নির্বাহী অফিসারের (‘দূর্যোগ ব্যবস্থাপনা শাখার’) নির্দেশনা মতে বরাবরের মতো এবছর সরকার ঈদ-উল-আযহা (২০২৬) উপলক্ষ্যে দূঃস্থ/অতিদরিদ্র ব্যক্তি/পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের জন্য ১০ কেজি করে চাল (সরকারিভাবে) বরাদ্দ দেয়া হয়। যেখানে কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার জন্য ২৭ হাজার ৮৬৩টি পরিবারের জন্য সরকার এই বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে টিয়াখালী ইউনিয়নে ১৩৬৫ জনের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়। যে চাল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। যেখানে সরকারের নির্দেশনা রয়েছে, ভিটাবাড়ি ছাড়া জমি নেই, দিনমজুরী আয়ের ওপর নির্ভরশীল, মহিলা শ্রমিক, ভিক্ষাবৃত্তি করে জীবীকা নির্বাহ করেন, যে পরিবারে উপার্জনক্ষম পুর্ণবয়ষ্ক কোন পুরুষ সদস্য নাই-এমন পরিবার/ব্যক্তির জন্য বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করতে হবে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের জন্য সরকারিভাবে কলাপাড়ার ১২টি ইউনিয়নে ৪০ টন চাল দেওয়া হয়েছে- দরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল বিতরণের জন্য। যেখানে চার হাজার পরিবার খাদ্য সহায়তা পেয়েছেন।

আরও পড়ুন

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন
পটুয়াখালী

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

October 17, 2026
1
পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

October 17, 2026
4
দুর্গোৎসব  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে        — এমপি আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

October 17, 2026
4
দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দুমকি

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

October 17, 2026
5
দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ
দুমকি

দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ

October 17, 2026
4
মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার  জাল জব্দ
দশমিনা

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার জাল জব্দ

October 17, 2026
4
Next Post
বজ্রপাত হতে গবাদি পশুকে রক্ষায় করণীয়

বজ্রপাত হতে গবাদি পশুকে রক্ষায় করণীয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In