• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

রাজধানীতে র‍্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় দশমিনায় একজন গ্রেফতার

notesofatik by notesofatik
May 11, 2026
in দশমিনা, পটুয়াখালী
0
রাজধানীতে র‍্যাবের পোশাকে ডাকাতির ঘটনায় দশমিনায় একজন গ্রেফতার
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মো. বেল্লাল হোসেন, দশমিনা: রাজধানীর তুরাগ থানা এলাকায় র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামীকে পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ মে) দিবাগত রাত ১ টার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি) ও দশমিনা থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার সদর ইউনিয়নের গোপালদী নিজাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

বাংলাদেশ মহিলা পরিষদের কর্মী সভার মাধ্যমে সাংগঠনিক মাসের পরিসমাপ্তি

স্বামী-ইমাম হারানো দুই পরিবারের পাশে সৌদি প্রবাসী, মাসে ৮ হাজার টাকা সহায়তা

গ্রেফতার মো. রাসেল (৩৮) ওই গ্রামের নুর ইসলাম মাতবরের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ঢাকা মহানগরের চকবাজার থানার শেখ হায়দার বঙ্গ লেন এলাকার বাসিন্দা ও কসমেটিকস ব্যবসায়ী মো. সালমান মাহবুব জয় (৪০) ভালো দর পাওয়ার প্রত্যাশায় একটি ব্যাগে নগদ ৩২ লাখ টাকা ও ৮ লাখ ৭৯ হাজার থাই বাথ নিয়ে উত্তরার আজমপুর এলাকায় আমির কমপ্লেক্সে জামান মানি এক্সেচেঞ্জে যাচ্ছিলেন। মতিঝিল থেকে মেট্রোরেলে উত্তরা উত্তর স্টেশনে পৌঁছে অপরিচিত এক যাত্রীর সাথে তিনি একটি শেয়ারিং অটোরিকশায় ওঠেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিকেল পৌনে ৩ টার দিকে তুরাগ থানার উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজের উত্তর-পূর্ব পাশে খেলার মাঠ এলাকায় পৌঁছালে র‌্যাবের পোশাক পরিহিত ৭ জন ব্যক্তি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে অটোরিকশাটি থামায়। তারা ব্যবসায়ী জয়ের ব্যাগ তল্লাশী করতে চাইলে তিনি ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাওয়া করে আটক করে আওয়ামীলীগের দোসর বলে মারধর করা হয় এবং জোরপূর্বক একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাসে তুলে নেয়া হয়।

এজাহারে আরও বলা হয়, গাড়ির ভেতরে তাকে মারধর করে দুই হাতে হ্যান্ডকাফ পড়িয়ে দুই চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় এবং মুখে কাপড় ঢুকিয়ে রাখা হয়। এ সময়ে তার কাছে থাকা ওই নগদ টাকা, থাই বাথ ও আইফোন-১৩ প্রো মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর পূর্বাচল ৯ নম্বর সেক্টরের একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে চোখের বাঁধন খুলে পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেয়। আহত অবস্থায় তিনি প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পরদিন ২৬ এপ্রিল ভুক্তভোগী সালমান মাহবুব জয় বাদী হয়ে তুরাগ থানায় সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ, প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারি কর্তৃক ব্যবহৃত পোশাক পরিধান ও প্রতীক ধারণ এবং ডাকাতির অভিযোগে অজ্ঞাত ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, ডিএমপি’র অনুরোধে যৌথ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ডিএমপি তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, মামলার তদন্তভার বর্তমানে ডিবির কাছে রয়েছে। তিনি জানান, ডিবি পুলিশ ইতোমধ্যে একজন আসামীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন

বাংলাদেশ মহিলা পরিষদের কর্মী সভার মাধ্যমে সাংগঠনিক মাসের পরিসমাপ্তি
পটুয়াখালী সদর

বাংলাদেশ মহিলা পরিষদের কর্মী সভার মাধ্যমে সাংগঠনিক মাসের পরিসমাপ্তি

September 30, 2026
0
স্বামী-ইমাম হারানো দুই পরিবারের পাশে সৌদি প্রবাসী, মাসে ৮ হাজার টাকা সহায়তা
পটুয়াখালী সদর

স্বামী-ইমাম হারানো দুই পরিবারের পাশে সৌদি প্রবাসী, মাসে ৮ হাজার টাকা সহায়তা

September 30, 2026
2
পটুয়াখালীতে ৩৪ বীর মুক্তিযোদ্ধার সম্মাননা, হাতে ১০ হাজার টাকার চেক
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ৩৪ বীর মুক্তিযোদ্ধার সম্মাননা, হাতে ১০ হাজার টাকার চেক

September 30, 2026
1
ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর—এবিএম মোশাররফ হোসেন এমপি
কলাপাড়া

ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকর বন্দর—এবিএম মোশাররফ হোসেন এমপি

September 30, 2026
1
দুমকিতে পবিপ্রবিতে সিরাত সেমিনার, মাহফিল ও গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
দুমকি

দুমকিতে পবিপ্রবিতে সিরাত সেমিনার, মাহফিল ও গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

September 30, 2026
3
কলাপাড়ায় ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ২৮ ছাত্রী, হাসপাতালে ভর্তি ২৫
কলাপাড়া

কলাপাড়ায় ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ২৮ ছাত্রী, হাসপাতালে ভর্তি ২৫

September 30, 2026
2
Next Post
কোরবানিকে সামনে রেখে দশমিনায় বিভিন্ন ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কোরবানিকে সামনে রেখে দশমিনায় বিভিন্ন ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In