• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে কোরবানির ঈদকে সামনে রেখে খামারিদের ব্যস্ততা, বিক্রির জন্য প্রস্তুত ১৫৫৭ টি গবাদি পশু

notesofatik by notesofatik
May 11, 2026
in সারাদেশ
0
কাউখালীতে কোরবানির ঈদকে সামনে রেখে খামারিদের ব্যস্ততা, বিক্রির জন্য প্রস্তুত ১৫৫৭ টি গবাদি পশু

Oplus_131072

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর): আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার খামারগুলোতে এখন চলছে ব্যাপক ব্যস্ততা। উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা কোরবানির পশু লালন-পালনে দিনরাত পরিশ্রম করছেন। ইতোমধ্যে উপজেলার ৭২৪ জন খামারি কোরবানির বাজারকে কেন্দ্র করে মোট ১ হাজার ৫৩১টি গবাদিপশু প্রস্তুত করেছেন। এরমধ্যে ষাঁড় গরু ৬৪২টি, বলদ গরু ২০০টি, ছাগল ৬০২ টি ।

অন্যদিকে উপজেলার মোট চাহিদা রয়েছে ১ হাজার ৪৫০টি গবাদিপশুর। এতে করে স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরের এলাকাতেও পশু সরবরাহের সম্ভাবনা দেখা দিয়েছে।

আরো পড়ুন

টাঙ্গাইলের নাগরপুরে শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পাবনার সাংবাদিকদের বাতিঘর রণেশ মৈত্র : আজ চর্তুথ মৃত্যুবার্ষিকী

উপজেলার বিভিন্ন খামার ঘুরে দেখা যায়, খামারিরা গরু মোটাতাজাকরণ, পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যস্ত সময় পার করছেন। প্রকারভেদে প্রতিটি গরুর দাম ধরা হয়েছে দেড় লাখ টাকা থেকে শুরু করে ৭ লাখ টাকা পর্যন্ত।

উপজেলার উল্লেখযোগ্য খামারিদের মধ্যে রয়েছেন, দাসেরকাঠি গ্রামের হেলাল খান, বাশরী গ্রামের খামারি হাফেজ লোকমান হোসেন, উঝিয়ালখান গ্রামের উত্তম মৃধা এবং নিলতি গ্রামের বেলায়েত হোসেন ও আয়রন গ্রামের জসিম উদ্দিন।

দাসেরকাঠি গ্রামের খামারি হেলাল খান বলেন, সারা বছর অনেক কষ্ট করে গরু পালন করি। ঈদকে কেন্দ্র করেই আমাদের সবচেয়ে বড় আশা থাকে। তবে এবার পশুখাদ্যের দাম বেশি হওয়ায় খরচও বেড়েছে। তারপরও ভালো দাম পেলে কিছুটা লাভ হবে বলে আশা করছি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাশরী গ্রামের খামারি হাফেজ লোকমান হোসেন জানান,এখন মাঠে ঘাস কম পাওয়া যায়। তাই বাধ্য হয়ে বেশি দামে দানাদার খাবার কিনে গরু পালন করতে হচ্ছে। খরচ বেশি হলেও আমরা চেষ্টা করছি সুস্থ ও ভালো মানের পশু বাজারে তুলতে।

আয়রন ঝাপসি গ্রামের খামারি মোঃ জসিম উদ্দিন জানান,আমাদের অধিকাংশ খামারি খড়, ভুসি ও দানাদার খাবারের উপর নির্ভরশীল। খাবারের দাম কম হলে খামারিরা আরও লাভবান হতে পারতো। খাবারের দাম তুলনামূলক বেশি। গো-খাদ্য ক্রয় করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার প্রতিটি খামার নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। খামারিদের গবাদিপশুর রোগবালাই সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আমরা আশা করছি এবার কাউখালী উপজেলায় পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত কোরবানির পশুর সরবরাহ থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, খামারিদের উদ্বুদ্ধ করতে প্রাণিসম্পদ দপ্তর সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। নিরাপদ ও সুস্থ পশু বাজারজাত নিশ্চিত করতে আমাদের তদারকি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইলের নাগরপুরে শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 
সারাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

September 28, 2026
3
পাবনার সাংবাদিকদের বাতিঘর রণেশ মৈত্র : আজ চর্তুথ মৃত্যুবার্ষিকী
সারাদেশ

পাবনার সাংবাদিকদের বাতিঘর রণেশ মৈত্র : আজ চর্তুথ মৃত্যুবার্ষিকী

September 25, 2026
4
পাবনায় ইসিএসএপি প্রকল্পের সিএসওদের কার্যকর অংশ গ্রহনে  জেলা প্রশাসনের সংযোগ ও সমন্বয় সভা
সারাদেশ

পাবনায় ইসিএসএপি প্রকল্পের সিএসওদের কার্যকর অংশ গ্রহনে জেলা প্রশাসনের সংযোগ ও সমন্বয় সভা

September 23, 2026
5
মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে সাগরে ট্রলার ডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২
সারাদেশ

মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে সাগরে ট্রলার ডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২

September 23, 2026
9
পাবনায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
সারাদেশ

পাবনায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

September 22, 2026
3
৩২ বছর অন্ধ-প্রতিবন্ধীদের সেবা, এবার পশু-পাখির অভয়াশ্রম ও বৃদ্ধাশ্রম চান ৮৫ বছরের আবুল হোসেন
সারাদেশ

৩২ বছর অন্ধ-প্রতিবন্ধীদের সেবা, এবার পশু-পাখির অভয়াশ্রম ও বৃদ্ধাশ্রম চান ৮৫ বছরের আবুল হোসেন

September 22, 2026
4
Next Post
বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী!

বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In