• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

মোংলায় কোস্টগার্ড পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

notesofatik by notesofatik
May 10, 2026
in সারাদেশ
0
মোংলায় কোস্টগার্ড পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‌‎মোঃ মহিম ইসলাম মোংলা প্রতিনিধিঃ

‎মোংলায় এক মাস ধরে মিরাজ শেখ নামে এক যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবার সংবাদ সম্মলনে দাবি করেছে। গত ১০ এপ্রিল সাদা পোশাকে এসে কয়েকজন কোস্টগার্ড সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে গেছে। তবে কোস্টগার্ড এ অভিযোগ অস্বীকার করেছে।
‎
‎মিরাজ শেখের (৩২) বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায়। ৮ মে (শুক্রবার) মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মিরাজের বোন লিজা আক্তার। এ সময় মিরাজের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎লিখিত বক্তব্যে লিজা আক্তার বলেন, মিরাজ শেখ সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি নদীতে পোনা মাছ আহরণ করে পরিবারের খরচ চালাতেন তিনি। তাঁর ৬ বছরের একটি ছেলে আছে।
‎
‎মিরাজের পরিবারের দাবি, ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনী ঠোটার একটি চায়ের দোকান থেকে সাদা পোশাকে কয়েকজন কোস্টগার্ড সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এ সময় মিরাজের ব্যবহৃত মোটরসাইকেল দোকানের পাশেই পড়ে ছিল। কয়েক দিন পর গভীর রাতে কোস্টগার্ডের লোকজন এসে মোটরসাইকেলটি নিয়ে যায়।
‎
‎সংবাদ সম্মেলনে জানানো হয়, নিখোঁজের পরদিন ১১ এপ্রিল মিরাজের স্বজনেরা কোস্টগার্ডের মোংলার দিগরাজ বেজে যান। সেখানে সারাদিন অপেক্ষা করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আটকের বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে অভিযোগ নিতে পুলিশ অপারগতা জানায়। পরে গত ২৩ এপ্রিল মিরাজের স্ত্রী মুক্তা খাতুন কারও নাম উল্লেখ না করে মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎
‎সংবাদ সম্মেলনে মিরাজের মা তাসলিমা বেগম বলেন, আমার ময়নাডারে সবার সামনে ধইরা নিয়ে গেছে। যদি অপরাধ করে থাকে, আইনের মাধ্যমে বিচার হোক। কিন্তু আমার ছেলেডা কোথায়; বেঁচে আছে, না মরে গেছে–এটুকুও তো জানি না। আমি শুধু আমার ছেলেডারে ফেরত চাই।
‎
‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মিরাজ শেখ কোথায় আছেন; তিনি জীবিত কিনা– দ্রুত প্রকাশ্যে আনতে এবং তাঁকে খুঁজে বের করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে শিগগিরই হাইকোর্টে রিট করা হবে।
‎
‎মিরাজের স্ত্রীর করা জিডির তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই আবু হানিফ কামাল বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তাঁকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে।
‎
‎কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মাহবুব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মিরাজ শেখ আদৌ নিখোঁজ হয়েছেন কিনা– তদন্তে বেরিয়ে আসবে। তবে এ ঘটনায় কোস্টগার্ড কোনোভাবেই সম্পৃক্ত নয়। কোস্টগার্ডের চলমান বিভিন্ন অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা সাজিয়ে বাহিনীর ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
3
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ড. ফরিদ

মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ড. ফরিদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In