• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, June 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

পটুয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন, ব্যাংকে জমা হবে শ্রমিকদের মজুরি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
May 6, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
পটুয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন, ব্যাংকে জমা হবে শ্রমিকদের মজুরি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা বলেছেন, বছরের পর বছর জলাবদ্ধতা, পানিনিষ্কাশন সংকট ও কৃষি অনিশ্চয়তায় ভোগা পটুয়াখালীর মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে শুরু হয়েছে বৃহৎ খাল পুনঃখনন কার্যক্রম। এই উদ্যোগে যেমন জনজীবনে পরিবর্তনের আশা তৈরি হয়েছে, তেমনি কর্মসংস্থান ও আর্থিক সুবিধার নতুন সুযোগও সৃষ্টি হয়েছে।

এই প্রকল্পের আওতায় খাল খননের কাজে নিয়োজিত শ্রমিকদের পারিশ্রমিক সরাসরি তাদের ব্যাংক হিসাবে জমা হবে। তাই মধ্যসত্ব ভোগী বা হয়রানি হওয়ার ভয় নেই। এতে প্রান্তিক জনগোষ্ঠী বহুমাত্রিক সুবিধা পাবে।

আরো পড়ুন

গলাচিপায় ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

বুধবার (৬ মে) সকালে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চন্ডিপুর ন্যাপ্তি বাড়ি সুইজ থেকে দক্ষিণে ধরান্দি ডিগ্রি কলেজ ভায়া মাঝি বাড়ি হয়ে ইসলামিয়া নুরানি মাদ্রাসা পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন কালে এসব কথা বলেন।

তিনি বলেন, খাল খননের মাধ্যমে পটুয়াখালীর মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা এবং বর্ষায় দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা হবে।

২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০১ টাকা। প্রায় তিন কিলোমিটার এ খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষিজমিতে স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন পটুয়াখালী সদর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় রয়েছে কমলাপুর ইউনিয়ন পরিষদ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পে নিয়োজিত শ্রমিকরা সরাসরি তাদের ব্যাংক হিসাবে পারিশ্রমিক পাবেন, ফলে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং স্থানীয় শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা বাড়বে। খাল খননের মাধ্যমে শুধু পানি ব্যবস্থাপনার উন্নয়নই নয়, বরং স্থানীয় মানুষের জন্য তাৎক্ষণিক কর্মসংস্থান সৃষ্টি হয়ে অর্থনৈতিক সুফলও বয়ে আনবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে মানুষের দুর্ভোগ কমবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতি চাঙা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম মাহবুব জানান, খালটি পুনঃখনন হলে বর্ষায় দ্রুত পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে।

কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় কৃষক ফারুক মৃধা বলেন, আগে বর্ষায় জমি পানিতে ডুবে যেত, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষ করা যেত না। এখন খাল খনন হলে দুই সমস্যারই সমাধান হবে।

স্থানীয় বাসিন্দা হোসনে আরা বেগম বলেন, জলাবদ্ধতায় আমাদের জীবনযাত্রা ব্যাহত হতো, এখন কাজটি শেষ হলে স্বাভাবিক জীবন ফিরে পাবো বলে আশা করছি।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো কাজ শেষ হলে এই প্রকল্প পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠবে।

আরও পড়ুন

গলাচিপায় ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
গলাচিপা

গলাচিপায় ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

June 24, 2026
1
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ
দুমকি

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

June 24, 2026
4
ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা
দুমকি

ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা

June 24, 2026
9
মাদক, পারিবারিক সহিংসতা কিশোরগ্যাং অনলাইন জুয়া মবকালচার প্রতিরোধে কলাপাড়ায় মতবিনিময় সভা
কলাপাড়া

মাদক, পারিবারিক সহিংসতা কিশোরগ্যাং অনলাইন জুয়া মবকালচার প্রতিরোধে কলাপাড়ায় মতবিনিময় সভা

June 24, 2026
2
পবিপ্রবি’র উপাচার্যকে সৃজনী বিদ্যানিকেতনের সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবি’র উপাচার্যকে সৃজনী বিদ্যানিকেতনের সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

June 23, 2026
2
আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল
পটুয়াখালী

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

June 23, 2026
7
Next Post
‎পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৪ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ জব্দ

‎পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৪ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
25
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In