দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ হোসাইন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলার আরোজবেগী বাজারের চায়েরয় দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক হোসাইন উপজেলার দশমিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলখোলা বন্দরের মৃত. সুনিল চন্দ্র পালের ছেলে। হোসাইন ধর্মান্বিত নওমুসলিম বলে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার দশমিনা ইউনিয়নের উত্তর আরোজবেগী আকু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর মাদক (গাঁজা) বিক্রি করার জন্য অপেক্ষা করলে- গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই নাজমুল সহ সঙ্গীয় ফোর্স মোঃ হোসাইন কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরোজবেগী বাজার থেকে মোঃ হোসাইন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।









