• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, June 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ার উপকূলীয় বাজারে মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা, ক্ষুব্ধ সাধারণ মানুষ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
April 13, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ার উপকূলীয় বাজারে মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা, ক্ষুব্ধ সাধারণ মানুষ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মুরগির দাম বেড়ে গেছে। ব্রয়লার, সোনালী, লেয়ার ও দেশি মুরগির দাম কেজি প্রতি ৪০ থেকে ৮০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে মুরগির বাজারে এক ধরনের অস্বস্তিকর প্রভাব পড়েছে। ক্রেতা সাধারণ এনিয়ে ক্ষুব্ধ মনোভাব পোষণ করছেন। স্থানীয় দোকানিরা চাহিদা কম থাকার কথা বলেছেন। পাইকারিভাবে দাম বেড়েছে। স্থানীয়ভাবে খামারিদের কাছে মুরগি নেই। অনেক খামার বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার কলাপাড়া পৌরশহরের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৪০ টাকা কমে। একইভাবে কেজিতে ৭০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০-৩৫০ টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজি দরে। যা ছয়-সাতদিন আগে বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩২০ টাকা দরে। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৪০-৫৫০ টাকা কেজি দরে। যা বিক্রি হতো ৫০০ টাকা দরে।

আরো পড়ুন

পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং-এর উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

কুয়াকাটা পর্যটন এলাকায় এসব মুরগি আবার আরো ১০-২০ টাকা কম-বেশি দরে বিক্রি হচ্ছে। গ্রামের বাজার গুলোতে ব্রয়লার মুরগি বিক্রি হয় ২১০ টাকা কেজি দরে। সরবরাহ কম। পাইকারি দাম বেড়েছে এসব কারণ বলছেন। তারা এও বলছেন, বাজার ব্যবস্থাপনায় যথেষ্ট অব্যবস্থাপনা রয়েছে। যেমন অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। তেলের সংকটে পরিবহনখাতে খরচ বাড়ছে। মুরগির খাবারের দাম বেড়েছে। সবধরনের ব্যয় বেড়েছে।

তবে গ্রামের মানুষের দাবি হাঁসের মৌসুমী ডার্কপ্লেগ রোগে মরক লেগেছিল। একইভাবে মুরগির বাচ্চাও মারা গেছে। তারপরে শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। ফিড, প্রতিশোধক ভ্যাকসিনসহ উপকরণের দাম বেড়ে গেছে। খামারিরা লোকসানের কারণে আগ্রহ হারিয়ে ফেলেছে।

পারিবারিকভাবে গ্রামের অধিকাংশ পরিবার ২০-২৫ থেকে ৫০টি হাঁস-মুরগি যারা পালন করেছেন। তার একাংশ বিভিন্ন ধরনের ফ্লুতে মারা গেছে। নেই স্থানীয়ভাবে কোন সরবরাহ। তাই বাজার সচল রাখতে যশোরসহ বিভিন্ন অঞ্চল থেকে মুরগি আনতে হয়।

খুচরা বিক্রেতা আব্দুর রাজ্জাক জানান, সরবরাহ অনেক কমে গেছে। পাইকারি দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ক্রেতা আব্দুর রহমান জানান, হঠাৎ এভাবে মুরগির দাম বাড়ার কারণ বুঝতে পারছেন না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

খামারি ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, তাঁদের খামারে অন্তত পাঁচ হাজার লেয়ার মুরগি রয়েছে। মুরগি বিক্রি করেন না। ডিম বিক্রি করেন, পিস আট টাকা করে। তবে ফাওমি জাতের মুরগি তিনি ২৮০ টাকা করে পাইকারি বিক্রি করেন। যা আগে ছিল ২৬০ টাকা। তিনিও জানালেন, মুরগির খাবারের দাম বস্তা প্রতি (৫০ কেজি) ৭৫ টাকা বেড়ে গেছে।

মিশ্রিপাড়া গ্রামের খামারি মো. শওকত হোসেন বলেন, ‘কোন হিসাব মেলে না। ডান-বাম কিছুই থাকে না। ফিডের দাম বেড়েছে। খরচ দিনকে দিন বাড়ছে। ডিমের দাম কমলেও মুরগির খাবারের দাম কমেনি।’ মানুষটি হতাশ হয়ে পড়েছেন। সহস্রাধিক লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মো. মারুফ বিল্লাহ জানান, কলাপাড়ায় অন্তত পাঁচটি লেয়ার মুরগির খামার রয়েছে। এছাড়া ব্রয়লার ও সোনালি মুরগির ছোট-বড় ২৫০-৩০০টি খামার রয়েছে। তবে লেয়ার মুরগির খামারগুলো অধিকাংশ বন্ধ হয়ে গেছে। ডিমের জন্য দুই চারটি চালু রয়েছে। মাংসের জন্য বিক্রির খামার (লেয়ার) নেই বললেই চলে। ফিডের দাম বাড়ায় খামারিরা উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে।

এছাড়া কৃষকের অসেচতনতায় যথাযথভাবে ভ্যাকসিন প্রয়োগ না করায় দেশি জাতের অসংখ্য হাসঁ-মুরগি বিভিন্ন রোগে (ফ্লুতে) মারা পড়ছে।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, বাজার মনিটরিংয়ের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আর অতিরিক্ত খাঁজনা আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তিনি।

আরও পড়ুন

পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং-এর উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণ
পটুয়াখালী

পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং-এর উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণ

June 4, 2026
7
পটুয়াখালীতে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালীতে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

June 4, 2026
5
অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নিলেন আজীবন সহযোগিতার দায়িত্ব
পটুয়াখালী

অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নিলেন আজীবন সহযোগিতার দায়িত্ব

June 4, 2026
3
দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

June 4, 2026
2
তেঁতুলিয়া নদীর মাঝখানে আটকা পড়া ১৯ পিকনিকযাত্রী উদ্ধার
দশমিনা

তেঁতুলিয়া নদীর মাঝখানে আটকা পড়া ১৯ পিকনিকযাত্রী উদ্ধার

June 4, 2026
3
দশমিনায় নিখোঁজের তিনদিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় নিখোঁজের তিনদিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

June 4, 2026
2
Next Post
কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কুয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
22
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In