পটুয়াখালী ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেঃইউঃলিঃ ৩৮ তম বার্ষিক সাধারন সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় শিল্পকলা একাডেমি হলরুমে৩৮ তম বার্ষিক সাধারন সভায় ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ সমিতির সভাপতি মোঃ খবির উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খোকন মোল্লা এর সঞ্চালন প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা সুম্মিতা গোলদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় উপ- সহকারী নিবন্ধন মোঃ জগলুল হায়দার,উপজেলা সমবায় অফিসার মুসফিকা আক্তার তুলি,কালব সদস্য সেবা কেন্দ্র জেলা প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুর রউফ। উক্ত সভায় সমিতির আয়-ব্যয় নিয়ে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসাইন।
আরো উপস্থিত ছিলেন সহ- সভাপতি মোঃ আবদুল গফাফার বিশ্বাস, সদস্য আব্দুল মান্নান,মোঃ আমিন খান,সাবেক সভাপতি খলিলুর রহমান দুলাল,সাবেক সম্পাদক মোঃ হুকুম আলি মৃধা, ফোরকান গাজী।
আনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন পৌর কর্মচারী ইউনিয়ন সভাপতি ও ড্রাইভার এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ সদস্য মোঃ নজরুল ইসলাম।









