• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 16, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় খালে লোনা পানির প্রবেশে মারা গেছে শতাধিক হাঁস, গবাদিপশুর খাওয়ানোর পানির তীব্র সংকট

notesofatik by notesofatik
February 28, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় খালে লোনা পানির প্রবেশে মারা গেছে শতাধিক হাঁস, গবাদিপশুর খাওয়ানোর পানির তীব্র সংকট
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম মধুখালীসহ তিনটি গ্রামের চার শতাধিক কৃষক পরিবার চরম বিপাকে পড়েছেন। তাদের ব্যবহৃত জবান খাঁর খালে লোনা পানি প্রবেশের কারণে তাঁদের এখন চরম দূরাবস্থা হয়েছে। ব্যবহারের পানির চরম সংকট দেখা দিয়েছে। গবাদিপশুকে খাওয়ানোর পানি নেই। হাঁস পালন করতে পারছেন না। খালের লোনা পানি খেয়ে ইতোমধ্যে শতাধিক হাঁস মারা গেছে। গবাদিপশুকে খাওয়ানোর জন্য পুকুর থেকে পানি তুলে খাওয়াতে হচ্ছে।

একটি প্রভাবশালী মহল রাতে আধারে চার ভেন্টের স্লুইসটির গেট খুলে দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার খালটিতে লোনা পানি ঢুকিয়ে দেওয়ায় এসব কৃষক পরিবারের চরম ভোগান্তি নেমে এসেছে। ৫-৬দিন আগে তাঁদের এমন সর্বনাশ করা হয়েছে। মানুষের দূর্ভোগের যেন শেষ নেই।

আরো পড়ুন

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা

দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

গ্রামের বাসীন্দা আবু ইউসুফ আকন জানান, খালে হঠাৎ করে ৫-৬দিন আগে লোনা পানি ঢুকিয়ে দেওয়া হয়। তার হাঁসে ওই পানি খাওয়ায় ২২টি হাঁস মারা গেছে। খালের পানিতে মরা হাঁস ভাসতে দেখা গেছে। গরুবাছুরে ওই পানি খেতে পারছে না। মজনু হাওলাদার জানালেন, প্রতিদিন সকালে, দুপুরে ও সন্ধ্যায় গরুর জন্য পুকুরের পানি বালতিতে করে বিলে নিয়ে খাওয়াতে হয়। কষ্টের যেন শেষ নেই। একটি প্রভাবশালী মহল স্লুইসগেট খুলে তাঁদের এমন ক্ষতি করেছে বলে সকল মানুষের অভিযোগ।

ওই এলাকার ইউপি সদস্য (মেম্বার) মো. কাওসার গাজী জানান, এই খালটি দিয়ে মিঠাগঞ্জের চারটি ওয়ার্ডের কৃষকের কৃষিকাজের পানির সংকুলান হয়। এমনিতেই খালটি ভরাট হয়ে গেছে। তারউপওে কয়েকদিন আগে মাছ ধরার লোভে একটা স্বার্থান্বেষী মহল স্লুইসগেট খুলে লোনা পানি ঢুকিয়ে দিয়েছে। এখন কৃষকের দূর্ভোগের শেষ নেই। গরুবাছুর নিয়ে সমস্যার মধ্যে পড়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, লোনা পানির প্রবেশ ঠেকাতে স্লুইসের সামনে অস্থায়ী বাঁধ দেওয়ার দরকার ছিল। তারপরও রাতের বেলা একটি কুচক্রীমহল স্লুইসগেট খুলে দেওয়ায় লোনা পানি খালের ভিতরে প্রবেশ করেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিবেন।

আরও পড়ুন

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা
কলাপাড়া

শত শত কোটি টাকার লোকসানের শঙ্কায় জেলে-ট্রলার ও আড়ত মালিকরা

August 16, 2026
7
দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
দশমিনা

দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

August 16, 2026
6
মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
পটুয়াখালী

মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

August 16, 2026
10
গলাচিপায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত
গলাচিপা

গলাচিপায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত

August 16, 2026
5
পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
পটুয়াখালী

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

August 16, 2026
5
নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত
গলাচিপা

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

August 15, 2026
8
Next Post
এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে ‘আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে ‘আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In