যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারেক জিয়া পরিষদ পটুয়াখালী জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদ এর আহবায়ক মোঃ বায়েজীদ আহম্মেদ মৃধা, সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার। এছাড়াও সংগঠনের জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।









