• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, August 12, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবিতে মহিপুরে সংবাদ সম্মেলন

notesofatik by notesofatik
February 17, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবিতে মহিপুরে সংবাদ সম্মেলন
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জাতীয় সংসদের ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মহিপুর প্রেসক্লাব-এ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মহিপুর নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

আরো পড়ুন

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

এসএসসি পরীক্ষার ফলাফলে পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মিজানুর রহমান রিপন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে কলাপাড়া ও রাঙ্গাবালীর জনগণ ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটের ব্যবধানে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। উন্নয়ন, সম্ভাবনা ও নেতৃত্বের প্রশ্নে তিনি এই জনপদের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বক্তব্যে উল্লেখ করা হয়, সংসদ সদস্য না থাকাকালীন সময়েও এবিএম মোশাররফ হোসেন নিজ উদ্যোগে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এই এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছেন। কুয়াকাটায় বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে বালিয়াতলী-বাবলাতলা-আলীপুর সড়কের উন্নয়ন, লোন্দা-ধানখালী সড়ক উন্নয়ন, কলাপাড়া-কুয়াকাটা সড়কের তিনটি সেতু প্রকল্প একনেকে অনুমোদন, কলাপাড়া হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ, নারী শিক্ষার উন্নয়নে কলাপাড়ায় মহিলা কলেজ প্রতিষ্ঠা ও এমপিওভুক্তকরণ তার উল্লেখযোগ্য অবদান।

এছাড়া বক্তারা বলেন, তৃণমূল থেকে উঠে এসে ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করা এবং জাতীয় টেলিভিশন টকশোতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তিনি একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর স্নেহধন্য হওয়ায় তিনি কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের ভিত্তি স্থাপন, হলিডে হোমস ভবন প্রতিষ্ঠা এবং পর্যটন পল্লী গঙ্গামতি পর্যন্ত বিদ্যুৎ লাইন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আস্থাভাজন হওয়ায় এবিএম মোশাররফ হোসেন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে এই উপকূলীয় জনপদের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন আরও গতিশীল হবে।

বক্তারা জানান, পটুয়াখালী-৪ আসনটি দুই উপজেলা, তিনটি থানা ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এ অঞ্চলে রয়েছে শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, কৃষি ও মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, মা ইলিশের অভয়াশ্রম এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটা।

তারা বলেন, কৃষি, মৎস্য ও পর্যটননির্ভর এই জনপদকে অর্থনৈতিক করিডোরে রূপান্তরের জন্য এবিএম মোশাররফ হোসেনের মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বকে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি সফলতার সঙ্গে তা পালন করতে সক্ষম হবেন।

সংবাদ সম্মেলনে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়, অতীতে এই আসন থেকে দুইজন সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনের শেষাংশে মহিপুর নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের প্রতি এ জনপদের ন্যায্য দাবি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল
গলাচিপা

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

August 12, 2026
3
এসএসসি পরীক্ষার ফলাফলে পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে
Uncategorized

এসএসসি পরীক্ষার ফলাফলে পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

August 11, 2026
17
লোডশেডিংয়ের কবলে মহিপুর-আলীপুর মৎস্যবন্দর, বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার
কলাপাড়া

লোডশেডিংয়ের কবলে মহিপুর-আলীপুর মৎস্যবন্দর, বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার

August 11, 2026
7
পটুয়াখালীর গলাচিপায় কুয়ায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
গলাচিপা

পটুয়াখালীর গলাচিপায় কুয়ায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

August 11, 2026
3
পটুয়াখালীর দুমকিতে ইউএনও অপসারণের দাবীতে আন্দোলন; ‘৪৮ ঘণ্টার’ আল্টিমেটাম
দুমকি

পটুয়াখালীর দুমকিতে ইউএনও অপসারণের দাবীতে আন্দোলন; ‘৪৮ ঘণ্টার’ আল্টিমেটাম

August 11, 2026
2
গলাচিপায় ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
গলাচিপা

গলাচিপায় ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

August 11, 2026
6
Next Post
টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ

টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In