• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

লোডশেডিংয়ের কবলে মহিপুর-আলীপুর মৎস্যবন্দর, বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার

স্টাফ রিপোর্টার

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 11, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
লোডশেডিংয়ের কবলে মহিপুর-আলীপুর মৎস্যবন্দর, বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ার গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর-আলীপুরে তীব্র লোডশেডিংয়ের কারণে দেখা দিয়েছে বরফের সংকট। প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বরফকলগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে ইলিশের ভরা মৌসুমেও বরফের অভাবে সাগরে যেতে পারছেন না শত শত মাছধরা ট্রলার।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেদের দাবি, আগে এক ক্যান বরফ ১৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৩০০ থেকে ৪৫০ টাকায় উঠেছে। দাম বাড়লেও চাহিদা অনুযায়ী বরফ মিলছে না। এতে গত এক সপ্তাহ ধরে অনেক ট্রলার ঘাটে অলস পড়ে আছে।

আরো পড়ুন

পটুয়াখালীতে পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান নজরুল গাজীর মাতার মৃত্যুতে দোয়া মিলাদ অনুষ্ঠিত

বাউফল প্রেসক্লাবে এমপি শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

কুয়াকাটার গঙ্গামতি এলাকার জেলে আলী মাঝি বলেন, আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও এখন ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে বরফ উৎপাদন কমে গেছে। ১৫০ টাকার বরফ এখন ৩০০ থেকে ৪৫০ টাকা দিয়েও কিনতে হচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ট্রলার মালিক সুমন মিয়া বলেন, সাগরে মাছ কম থাকলেও জীবিকার তাগিদে ট্রলার নিয়ে যেতে হয়। কিন্তু বরফ না পাওয়ায় ট্রলার নিয়ে সাগরে যেতে পারছেন না। এতে জেলেরা ঘাটে বসে থাকছেন এবং প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে।

মহিপুরের একটি বরফকলের মালিক মো. মজনু গাজী জানান, ২৪ ঘণ্টায় গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাও দুই-তিন ঘণ্টা পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ফলে স্বাভাবিকভাবে বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। জেনারেটর চালিয়ে উৎপাদন করতে গিয়ে খরচ বেড়ে যাওয়ায় বরফের দামও বাড়ছে। বর্তমানে জেলেদের চাহিদার এক-চতুর্থাংশ বরফও উৎপাদন করা সম্ভব হচ্ছে না।

মহিপুর মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, বরফ সংকটের কারণে পুরো মৎস্যবন্দরেই ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। বরফের অভাবে জেলেরা সাগরে যেতে না পারায় বন্দরে মাছও কম আসছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে এ বছর মৎস্য খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জোনাল ম্যানেজার আব্দুর রহমান বলেন, কলাপাড়ায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ২৫ মেগাওয়াট। এর বিপরীতে চাহিদার ৪০ শতাংশ বিদ্যুৎও পাওয়া যাচ্ছে না। গুরুত্বপূর্ণ স্থাপনা ও মৎস্য অবতরণ কেন্দ্র থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বিদ্যুৎ সংকটের কারণে বরফ উৎপাদনে সমস্যা হচ্ছে। মৎস্যবন্দরে বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে বরফের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। মৎস্যবন্দরের জন্য বিশেষ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি অতিরিক্ত দামে বরফ বিক্রির বিষয়টিও নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে ইলিশের মৌসুমে এমন পরিস্থিতিতে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা।

আরও পড়ুন

পটুয়াখালীতে পাংগাশিয়া ইউপি  চেয়ারম্যান নজরুল গাজীর  মাতার  মৃত্যুতে দোয়া মিলাদ অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালীতে পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান নজরুল গাজীর মাতার মৃত্যুতে দোয়া মিলাদ অনুষ্ঠিত

September 25, 2026
9
বাউফল প্রেসক্লাবে এমপি শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পটুয়াখালী

বাউফল প্রেসক্লাবে এমপি শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

September 25, 2026
7
খাস জমি হারালে থমকে যাবে কুয়াকাটার ভবিষ্যৎ উন্নয়ন  বাড়বে উন্নয়ন ব্যয়, সংকুচিত হবে পর্যটন, পরিবেশ সুরক্ষার জায়গা
কলাপাড়া

খাস জমি হারালে থমকে যাবে কুয়াকাটার ভবিষ্যৎ উন্নয়ন বাড়বে উন্নয়ন ব্যয়, সংকুচিত হবে পর্যটন, পরিবেশ সুরক্ষার জায়গা

September 25, 2026
8
গলাচিপায় সাড়ে ৭একর রোপা আমনে বিষাক্ত কিটনাষক দিয়েছে দুর্বৃত্তরা
গলাচিপা

গলাচিপায় সাড়ে ৭একর রোপা আমনে বিষাক্ত কিটনাষক দিয়েছে দুর্বৃত্তরা

September 25, 2026
1
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত
পটুয়াখালী

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত

September 25, 2026
6
দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
দুমকি

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

September 25, 2026
3
Next Post
এসএসসি পরীক্ষার ফলাফলে পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

এসএসসি পরীক্ষার ফলাফলে পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In