• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, August 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটা সৈকতের বেলাভূমে ভেসে আসছে হাজার হাজার মৃত জেলিফিশ, ছড়াচ্ছে দূর্গন্ধ

notesofatik by notesofatik
February 3, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটা সৈকতের বেলাভূমে ভেসে আসছে হাজার হাজার মৃত জেলিফিশ, ছড়াচ্ছে দূর্গন্ধ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য মৃত জেলি ফিশ। গত তিন দিন ধরে মৃত জেলিফিশে সৈকতে কিছুটা দূষণ সৃষ্টি হয়েছে। বেলাভূমে আটকে থাকা মৃত জেলিফিশ রোদে শুকিয়ে দূর্গন্ধ ছড়াচ্ছে। ছোট-বড় হাজার হাজার জেলিফিশ কুয়াকাটা সৈকতের দীর্ঘ বেলাভূমে আটকে আছে। জেলেরা দাবি করেছেন সাগরের পানিতে লবণাক্ততা বাড়ায় জেলিফিশগুলো মারা পড়ছে। মূলত জেলিফিশ মারা যাওয়ার প্রকৃত কারণ কেউ নিশ্চিত করতে পারেনি। ক্রমশ মৃত এই জেলিফিশের পরিমাণ বাড়ছে। সাগরে জাল পাতলেই জেলিফিশে আটকে যায় জাল। জেলেরাও একারণে বিপাকে রয়েছেন। তারা মাছ ধরা নিয়ে বন্ধের শঙ্কায় পড়েছেন।

খুটা জেলে আবুল হাসান, দুলাল মাঝি, সাবের মাঝি জানান, গত তিন দিন ধরে তাদের জালে বিপুল পরিমাণ জেলিফিশ ধরা পড়ে। ফলে জাল পাতা যায় না। কেউ কেউ মাছ শিকার বন্ধ রেখেছেন। দীর্ঘ সৈকতের ১৮ কিলোমিটার জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মৃত হাজারো জেলিফিশ। কোন কোন জেলে বলছেন জালে আটকা পড়েও এগুলো মারা পড়তে পারে। সৈকতের পশ্চিম দিকটায় বেশি পরিমাণ মৃত জেলিফিশ ভেসে আসছে। সাগরের আন্ধারমানিক মোহনা এলাকায় লেম্বুরচর সৈকতে সবচেয়ে বেশি জেলিফিশ দেখা গেছে।

আরো পড়ুন

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গত কয়েক দিন থেকে এসব জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছে। পরে জেলেরা মাছগুলো ফেলে দেয়ায় মরা মাছ কুয়াকাটা সৈকতের বেলাভূমে ভেসে আসছে। তবে আবহাওয়ার পরিবর্তন হলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে জানান, এ কর্মকর্তা।

সমুদ্র প্রাণি বিশেষজ্ঞ ও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘জেলি ফিশ সমুদ্রের এক আজব প্রাণি। প্রায় ৭০০ মিলিয়ন বছর আগের এই প্রাণিকে বিজ্ঞানীরা ডাইনোসরের যুগের প্রাণি হিসেবে বিবেচনা করে থাকে। জেলি ফিশের মাথা, হৃদপিন্ড, লেজ মেরুদন্ড বা হাত- পা বলে কিছু নেই।

সম্পূর্ণ নরম দেহ বা জিলেটিনাস দেহ নিয়ে এটা গঠিত। বিভিন্ন প্রজাতির জেলিফিস পৃথিবির সকল সাগর, মহাসাগর, হ্রদ বা লেগুনে বিস্তৃত রয়েছে এবং হাজার হাজার বছর ধরে টিকে রয়েছে। জেলি ফিশ প্রকৃতপক্ষে লোনা সাগরের প্রাণি; এরা সাধারনত সাতার কাটার জন্য উপযুক্ত নয় কারন এদের সাতার কাটার কোন দেহশক্তি বা অঙ্গ নেই ; তবে উল্লম্ভ ভাবে সামান্য চলাচলে ভার্টিকেল প্রোপালশন সিস্টেম রয়েছে যার মাধ্যমে পানির গভীর থেকে উপরে এবং উপড় থেকে গভীরে গমন করতে পারে।

পাশ্বীয় চলাচল বা সামন্তরাল পথভ্রমনে এরা মোটেই উপযুক্ত নয়; তাই এরা পাণির স্রোত বা বাতাসের গতির উপর নির্ভরশীল থাকে। জেলি ফিশ সাধারনত উপযুক্ত লবনাক্ততায় প্রজনন করে থাকে এবং একটি নির্দিষ্ট বয়সে মৃত্যুবরণ করে থাকে। এরা প্রচুর খাবার, সঠিক অক্সিজেন ও লবনাক্ততা পেলে দ্রুত বংশ বিস্তার করে এবং অধিক বংশ গঠনের জন ব্লূমচ ( ইষড়ড়সং) সৃষ্টি করে।

যেহেতু জেলিফিশ সাতার কাটতে পারে না বা স্রোত বা বাতাসে ভারসাম্য রক্ষা করতে পারে না তাই এরা সমুদ্রের স্রোত, জোয়ার বা সামদ্রিক বাতাসের ক্রীড়ানক হয়ে পরে এবং বাতাস, স্রোত বা জোয়ারের তোরে সমুদ্র থেকে উপকুলে বা সমুদ্রতীরে বা বিচে এসে আটকে পরে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্রোতের বিপরীতে যাবার অক্ষমতার জন্য এখানেই এদের পরিসমাপ্তি হয়ে থাকে। কিছু প্রজাতির জেলিফিশের স্টিং থাকে যেথায় ভেনম বা বিষ থাকে; যদিও এই ভেনম বা বিষ মৃত্য ঝঁুকির মত না হলেও চুলকানি, লাল বার্ণ হয়ে যাওয়া বা কিছু ক্ষেত্রে চোখে লাগলে ক্ষতি করে।

তিনি আরো বলেন, ‘কুয়াকাটার বিচে আটকে পরা জেলিফিশ ” সাদা জেলিফিশ” নামে পরিচিত যার বৈজ্ঞানিক নাম (চযুষষড়ৎযরুধ ঢ়ঁহপঃধঃধ) ফাইলোরিজা পাঙটাটা। এরা মোটেই বিষাক্ত প্রজাতির না এদের স্টিং নেই যেখানে ভেনম বা বিষ থাকতে পারে; তবে এই প্রজাতির জেলিফিশের কিছুটা চুলকানী সৃষ্টি করার ক্ষমতা রয়েছে মাত্র।

প্রতি বছর মার্চ থেকে জুলাই মাসে সমুদ্রের পাণির অক্সিজেন ভালো থাকে, তাপমাত্র অনুকুলে ও লবণাক্ততা প্রজননের জন্য উপযুক্ত হওয়ায় সাদ জেলিফিশ বিস্তরভাবে প্রজনন করে পপুলেশন ব্লুমস তৈরী করে যা পরবর্তীতে সাগরের ঢেউ, স্রোত ও বাতাসের শক্তিতে উপকুলে বা সমিদ্রতীর বা বিচে চলে আসতে বাধ্যে।

এ কারণেই প্রতি বছর মার্চ মাসের শুরুতে বা কিছু ক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি এসব জেলিফিশ উপকুলে বিস্তৃত হয়ে পড়ে। এসময়ে সাধারনত জেলিফিশের আধিক্যতার কারনে জেলেরা মাছ ধরার কাজে ভীষণভাবে বাধাগ্রস্ত হয়ে পড়েন। তবে তাপমাত্রা কমে গেলে বা সামান্য বৃষ্টিপাত হলেই এরা মারা যাবে।

কিছু কিছু ক্ষত্রে ধারনা করা হয় যে সাগরে অধিক মাছ আহরন করার ( ওভার ফিশং) কারনেও জেলিফিশের বংশ বৃদ্ধি হতে পারে ; কারণ অনেক সামুদ্রিক মাছ বা প্রাণি জেলি ফিশ খাদ্য হিসেবে গ্রহন করে থাকে। তাই সাগরে কিছু প্রয়োজনীয় মাছ কমে গেলে স্বাভাবিকভাবে জেলি ফিশের সংখ্যা বেড়ে যায়।

বাংলাদেশের সাগর সীমায় সরকার যে ৬৫ দিনের জন্য মাছ আহরন নিষিদ্ধ করেছে (২০ মে থেকে ২৩ জুলাই) এ ধারা অব্যাহত থাকলে সাগরের জীব বৈচিত্রতা বৃদ্ধি পাবে এবং মাছের সংখ্যা বৃদ্ধি পেয়ে জেলেফিশের সংখ্যা বা ব্লুমস প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ হবে।

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, মৃত জেলিফিশ অপসারণে মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

আরও পড়ুন

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও
Uncategorized

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও

August 7, 2026
4
​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ
পটুয়াখালী

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

August 7, 2026
4
ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা
পটুয়াখালী

ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা

August 7, 2026
7
পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার
কলাপাড়া

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

August 7, 2026
104
পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
13
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
2
Next Post
গভীর রাতে জামায়াত কার্যালয়ে অভিযানের প্রতিবাদে বাউফলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গভীর রাতে জামায়াত কার্যালয়ে অভিযানের প্রতিবাদে বাউফলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In