• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

১২ ফেব্রুয়ারি প্রথম ও প্রধান কাজ হবে ভোট কেন্দ্রে যাওয়া: পৌর প্রশাসক জুয়েল রানা

notesofatik by notesofatik
January 13, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
১২ ফেব্রুয়ারি প্রথম ও প্রধান কাজ হবে ভোট কেন্দ্রে যাওয়া: পৌর প্রশাসক জুয়েল রানা
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সরকারের উপসচিব, পটুয়াখালী জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবার ব্যতিক্রমধর্মী এবং অনেকের জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। এ কারণে এই নির্বাচনের দিনটি কার্যত একটি গণভোটের মতো গুরুত্ব বহন করছে। অনেক নাগরিকের জীবনে এটি হতে পারে প্রথম এবং শেষ গণভোট। তাই ১২ ফেব্রুয়ারি আমাদের সবার প্রথম ও প্রধান দায়িত্ব হবে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী পৌর ভবনের মিলনায়তনে স্থানীয় জনগণকে গণভোট ও ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে আয়োজিত এক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

কলাপাড়ায় খাল পুনঃখননের অব্যয়িত ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

এসময় পৌর এলাকার শীতার্ত পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে উঞ্চতার জন্য উন্নত মানের চাদর বিতরণ করা হয়েছে।

পৌর প্রশাসক জুয়েল রানা তার বক্তব্যে বলেন, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার এবং গণতন্ত্রকে শক্তিশালী করার অন্যতম প্রধান মাধ্যম। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, “ভোট দেওয়া শুধু ব্যক্তিগত অধিকার নয়, এটি রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও বটে। তাই কোনো প্রকার ভয়ভীতি বা গুজবে কান না দিয়ে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, এবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে যাতে ভোটাররা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন। ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের সার্বক্ষণিক তদারকি থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সভায় গণভোটের পদ্ধতি, ভোট প্রদানের নিয়ম, ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, পৌরসভার পক্ষ থেকে ভোটারদের সচেতন করতে বিভিন্ন ওয়ার্ডে প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তিনি জানান, ভোটারদের যাতায়াত ও তথ্য সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌরসভার মেডিকেল অফিসার ডা. একরামুল নাহিদ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি উল্লেখ করে বলেন, ভোটকেন্দ্রে দীর্ঘ সময় অবস্থানের ক্ষেত্রে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দেন।

এসময় পৌর সচিব মাসুম বিল্লাহ, পৌর প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সবাই আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

কলাপাড়ায় খাল পুনঃখননের অব্যয়িত ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে
কলাপাড়া

কলাপাড়ায় খাল পুনঃখননের অব্যয়িত ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে

August 9, 2026
3
রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ
পটুয়াখালী

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

August 8, 2026
11
ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের
গলাচিপা

ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের

August 8, 2026
4
চবির ৩৬তম সিনেট সভায় পটুয়াখালীর রুমী
পটুয়াখালী

চবির ৩৬তম সিনেট সভায় পটুয়াখালীর রুমী

August 8, 2026
11
কলাপাড়ায় মা-মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ
কলাপাড়া

কলাপাড়ায় মা-মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

August 8, 2026
9
একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
কলাপাড়া

একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

August 8, 2026
6
Next Post
কলাপাড়ায় মদ পান করে মাতলামি, অভিযুক্ত যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়ায় মদ পান করে মাতলামি, অভিযুক্ত যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In