• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, August 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

এলএসটিডি প্রকল্পের প্রযুক্তিগ্রামে ‘আইপিএম’ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

notesofatik by notesofatik
January 13, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
এলএসটিডি প্রকল্পের প্রযুক্তিগ্রামে ‘আইপিএম’ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নিরাপদ ও পরিবেশবান্ধব ধান উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে এলএসটিডি প্রকল্পের আওতায় ব্রি স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালী কর্তৃক নির্ধারিত প্রযুক্তিগ্রামে ধানের সমন্বিত পোকামাকড় দমন ব্যবস্থাপনা (আইপিএম) বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালীর উদ্যোগে পটুয়াখালী সদর উপজেলার পশুরীবুনিয়া এলাকায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

আরো পড়ুন

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

সারাদিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় ৪০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

এ প্রশিক্ষণ এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গাজীপুরস্থ কীটতত্ত্ব বিভাগের বাস্তবায়নে এবং পটুয়াখালী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি স্যাটেলাইট স্টেশন পটুয়াখালী এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ড. মুহম্মদ আশিক ইকবাল খান।

আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট- গাজীপুরের (কীটতত্ত্ব বিভাগ) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নজমুল বারী।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বরিশাল আঞ্চলিক কার্যালয়) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন, পটুয়াখালী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোর্শেদা আক্তার মিমি এবং ব্রি গাজীপুরের কীটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু নাইম।

প্রশিক্ষণে ধান ফসলে ক্ষতিকর পোকামাকড় ও উপকারী পোকা শনাক্তকরণ, পোকার জীবনচক্র, ক্ষতির লক্ষণ, ক্ষতিকর ও উপকারী পোকা আলাদা করে চেনার কৌশল, আইপিএম পদ্ধতিতে পোকা দমন, জমিতে জৈব ও পরিবেশবান্ধব দমন কৌশল প্রয়োগ এবং রাসায়নিক কীটনাশকের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. নজমুল বারী বলেন, “সমন্বিত পোকামাকড় দমন ব্যবস্থাপনা অনুসরণ করলে একদিকে যেমন উৎপাদন খরচ কমে, অন্যদিকে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। কৃষকদের সচেতন হয়ে প্রয়োজন ব্যতীত কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে ড. মুহম্মদ আশিক ইকবাল খান বলেন, “আইপিএম প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কৃষক নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারবেন। ব্রি উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী ব্রি স্যাটেলাইট স্টেশনের বৈজ্ঞানিক কর্মকর্তা রোবায়েত নাজমুন ইভা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে তাৎক্ষণিক সমাধান গ্রহণ করেন।

এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক, পরিবেশবান্ধব ও নিরাপদ ধান উৎপাদন প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও
Uncategorized

পলিথিন মাথায় রাত কাটানো অসহায় দম্পতির পাশে রাঙ্গাবালীর ইউএনও

August 7, 2026
6
​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ
পটুয়াখালী

​প্রজ্ঞাপন অনুযায়ী পাওনা আদায়ের দাবিতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের মহাসমাবেশ

August 7, 2026
4
ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা
পটুয়াখালী

ডিপুটি স্পিকারের ডিও লেটার স্বাক্ষর জাল, রাঙ্গাবালীর সাবেক ভূমি কর্মকরতার বিরুদ্ধে মামলা

August 7, 2026
11
পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার
কলাপাড়া

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নে আঘাত: সৌদি খেজুর বাগান কেটে ছারখার, আসামি গ্রেপ্তার

August 7, 2026
132
পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
13
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
2
Next Post
১২ ফেব্রুয়ারি প্রথম ও প্রধান কাজ হবে ভোট কেন্দ্রে যাওয়া: পৌর প্রশাসক জুয়েল রানা

১২ ফেব্রুয়ারি প্রথম ও প্রধান কাজ হবে ভোট কেন্দ্রে যাওয়া: পৌর প্রশাসক জুয়েল রানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In