• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, August 31, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে ব্যবসায়ীর দোকানে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে তালা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

notesofatik by notesofatik
January 10, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে ব্যবসায়ীর দোকানে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে তালা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে মো. আবুল হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরডিয়ারা কচুয়া গ্রামের জলকপাট এলাকার দোকানে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ

স্থানীয় যুবদল ও ছাত্রদলের ১৫ নেতা-কর্মীর নেতৃত্বে চাঁদার দাবিতে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দোকানি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর ধরে মুদি ও তৈলের (জ্বালানি) ব্যবসা করেন আবুল হোসেন। সম্প্রতি স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. সাইদুল (২৭), ছাত্রদলকর্মী মো. জহিরুল ইসলাম সোহাগ (২৭) ও যুবদলকর্মী মো. সোহেল রাঢ়ী (৩৫) দোকানি আবুল হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে সাইদুল, জহিরুল ও সোহেলের নেতৃত্বে ১৫ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশিয় অস্ত্রসহ আবুল হোসেনের দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে (আবুল হোসেন) এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে দোকানের মালামাল তছনচ করে এবং ক্যাশ বাক্সে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

আবুল হোসেন অভিযোগ করেছেন,‘তাঁর অপরাধ তিনি জামায়াতের রাজনীতি পছন্দ করেন। তিনি যুব জামায়াতের সক্রিয় কর্মী। হামলাকারীরা যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে,জামায়াত করতে হলে চাঁদা দিয়েই ব্যবসা করতে হবে।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন,‘নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্যই এ জাতীয় অপকর্ম করা হচ্ছে। তাঁরা শান্ত পরিবেশকে অশান্ত করতে চান।’

এ বিষয়ে জানার জন্য সাইদুল ও সোহেলের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। জহিরুলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। এ কারণে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারী বলেন,এ ঘটনার সঙ্গে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের কোনো জড়িত না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন,‘দুর্গম এলাকা। এ জন্য খবর পেয়ে সঙ্গে সঙ্গে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গলাচিপা

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

August 31, 2026
4
বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ
পটুয়াখালী

বদরপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ

August 31, 2026
3
গলাচিপায় কেয়ার অ্যাওয়ার প্রকল্পের অবহিতকরণ সভা
গলাচিপা

গলাচিপায় কেয়ার অ্যাওয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

August 31, 2026
2
দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ , ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
দুমকি

দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ , ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

August 31, 2026
1
দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
দুমকি

দুমকিতে সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

August 31, 2026
0
অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
পটুয়াখালী

অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

August 31, 2026
1
Next Post
দুই ভাইয়ের দ্বন্দ্ব থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন, আটক ২

দুই ভাইয়ের দ্বন্দ্ব থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন, আটক ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In