মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে অক্সফোর্ড জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শ্রেণী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) মির্জাগঞ্জ উপজেলার দেউলি অক্সফোর্ড জুনিয়র উচ্চ বিদ্যালয় এর ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান মিয়া। অক্সফোর্ড কে.জি. ও অক্সফোর্ড জুনিয়র স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে ও তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায়
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব খন্দকার ওয়াহিদুল ইসলাম শাকির, মোঃ মিজানুর রহমান খান, দেউলী শহীদ আব্দুল জব্বার মেমোরিয়াল কলেজ এর বর্তমান প্রতিষ্ঠাতা মোঃ সৈয়দ আহমেদ ফোরকান প্রমূখ।
এ অনুষ্ঠানে উভয় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।









