কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এবং শীতার্ত পরিবারের সদস্যদের ঢেউটিন, শুকনা খাবার কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ।
কলাপাড়া উপজেলায় গত বছর প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা এবং শীতার্ত অর্ধশত পরিবারকে চাল,ডাল,তেল, লবণসহ বিভিন্ন প্রকারের শুকনো খাবার এবং শীতার্ত অর্ধশত পরিবারকে কম্বল বিতরণ করা হয়।









