• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত চারজন

notesofatik by notesofatik
December 11, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত চারজন
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটার লতাচাপলি ইউনিয়নের খাজুরা এলাকায় জমিজমা বিক্রি সংক্রান্ত বিরোধের জেরে আক্কাস হাওলাদারের নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় চার জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকা জনক। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আহত পরিবারের মালিকানাধীন জমিতে এ হামলার ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন— মতিউর রহমান (৫০), জাকারিয়া (৪০) এবং আবু তালেব (৩৫)।

আরো পড়ুন

গাছ থেকে পড়ে দুই বছর ধরে বিছানায় পঙ্গু নজরুল, মানবিক সহায়তা নিয়ে পৌঁছালেন ইউএনও

কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা

স্থানীয়রা জানান, হামলার পর হামলাকারীরা আহতদের ঘিরে রেখে চিকিৎসা নিতে বাঁধা দেওয়ার চেষ্টা করে। পরে ‘৯৯৯’-এ ফোন করে পুলিশ এসে তাদের উদ্ধার করে। অপরদিকে হামলাকারীদের মধ্যে আক্কাস হাওলাদার এর ছেলে রাব্বি (২২) আহত হয়েছে।

প্রথমে আহতদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতলে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সোহেল রানা জানান, জাকারিয়ার মাথায় গুরুতর আঘাত থাকায় তার সিটি স্ক্যান ও উন্নত চিকিৎসার প্রয়োজন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আহত পরিবার জানায়, তিন বছর আগে তারা ম্যাকটেন গ্রুপের কাছে ৬০ শতাংশ জমি ৭৮ লাখ টাকায় বিক্রির চুক্তি করেন। এ সময় ১৯ লাখ টাকা অগ্রিম নিয়ে রেজিস্ট্রি বায়না দলিল সম্পাদন করা হয়। শর্ত ছিল ছয় মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে সাব-কবলা দলিল করা হবে। কিন্তু ক্রেতা পক্ষ টাকা না দিয়ে দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করে আসছে—এ অভিযোগ বিক্রেতা পরিবারের।

পরিবারের দাবি, বুধবার আক্কাস হাওলাদার ও তার স্ত্রী রহিমা আক্তার রুপার নেতৃত্বে লোকজন বেকু মেশিন নিয়ে জোরপূর্বক মাটি কাটতে গেলে তারা বাঁধা দেয়। তখনই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এছাড়া হামলাকারীরা দুটি প্লাটিনা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আক্কাস হাওলাদার বলেন, “মতিউর রহমানদের কাছ থেকে আমি জমি বিক্রি করিয়ে দিয়েছিলাম ঢাকার একটি কোম্পানির কাছে। রেজিস্ট্রি বায়না দলিল রয়েছে, যদিও সাব-কবলা দলিল এখনো হয়নি। জমিতে কাজ করতে গেলে তারা বাঁধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমিও ও আমার ছেলে রাব্বী আহত হই।”

পুলিশের বক্তব্য এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “ঘটনার বিষয়ে অবগত আছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

গাছ থেকে পড়ে দুই বছর ধরে বিছানায় পঙ্গু নজরুল, মানবিক সহায়তা নিয়ে পৌঁছালেন ইউএনও
আমতলী

গাছ থেকে পড়ে দুই বছর ধরে বিছানায় পঙ্গু নজরুল, মানবিক সহায়তা নিয়ে পৌঁছালেন ইউএনও

August 2, 2026
2
কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা
কলাপাড়া

কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা

August 2, 2026
7
​মাসুদ এমপির সহায়তায় বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বিতরণ, স্বস্তি ফিরছে কৃষকদের মাঝে
পটুয়াখালী

​মাসুদ এমপির সহায়তায় বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বিতরণ, স্বস্তি ফিরছে কৃষকদের মাঝে

August 2, 2026
8
পটুয়াখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পটুয়াখালী

পটুয়াখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

August 2, 2026
2
কোটি টাকার মিল্ক চিলিং সেন্টার অচল, দুধ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর খামারিরা
পটুয়াখালী

কোটি টাকার মিল্ক চিলিং সেন্টার অচল, দুধ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর খামারিরা

August 2, 2026
5
দশমিনায় রাতের আঁধারে সরকারি বনের গাছ কাটতে গিয়ে গ্রেপ্তার ৪
দশমিনা

দশমিনায় রাতের আঁধারে সরকারি বনের গাছ কাটতে গিয়ে গ্রেপ্তার ৪

August 2, 2026
3
Next Post
মনোনয়ন পরিবর্তনের দাবিতে বাউফলে কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

মনোনয়ন পরিবর্তনের দাবিতে বাউফলে কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In