• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে বিএনপির মনোনীত প্রার্থীর আগমন উপলক্ষে শোডাউন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

notesofatik by notesofatik
December 9, 2025
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে বিএনপির মনোনীত প্রার্থীর আগমন উপলক্ষে শোডাউন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। মনোনয়ন ঘোষণার পর ঢাকা থেকে লঞ্চে করে আজ মঙ্গলবার সংসদীয় এলাকায় এসেছেন শহিদুল আলম।

এ উপলক্ষে তাঁর সমর্থিত কয়েক হাজার কর্মী-সমর্থক তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য নুরাইনপুর লঞ্চঘাট এলাকায় অবস্থান করেন। বেলা সোয়া ১১ টার দিকে তিনি লঞ্চ থেকে নামেন। পরে ছাদ খোলা একটি গাড়িতে করে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শোডাউন করে উপজেলা সদরের বাউফল পাবলিক মাঠে আসেন।

আরো পড়ুন

কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার

মাদকের ৪ মামলার আসামি ফের গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড

সেখানে শহিদুল আলম তালুকদার প্রধান অতিথির বক্তব্যে কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘এ আসনে জামায়াত ঘাঁটি করছে। জামায়াতকে প্রতিহত করতে তাঁকে লাগবে। এ কারণেই বিএনপি তাঁকে মনোনয়ন দিয়েছে।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘তিনি সবাইকে আমন্ত্রন জানাবেন, সবাইকে নিয়ে বিএনপি করবেন।’

পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়-মোনাজাতের মধ্য দিয়ে দুপুর সোয়া একটার দিকে অনুষ্ঠান শেষ হয়।

শহিদুল আলমের আগমন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা উপলক্ষে পাবলিক মাঠে নির্মিত মঞ্চে গতকাল সোমবার গভীর রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই স্থানীয় লোকজন নেভাতে সক্ষম হয়।

তবে শহিদুল আলমের শোডাউন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপজেলা, বাউফল পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির শীর্ষ পর্যায়ের নেতাদের দেখা যায়নি।

এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন ও নির্বাহী সদস্য শিল্পপতি একেএম ফারুক আহম্মেদ তালুকদার। তাঁরাও ছিলেন অনুপস্থিত।

শহিদুল আলম তালুকদারকে দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ মুনির হোসেন ও ফারুক আহম্মেদের কর্মী-সমর্থকেরা। এ কারণে গত রোববার সন্ধ্যায় বাউফল উপজেলা বিএনপি জরুরি সভা করে শহিদুল আলমের দলীয় মনোনয়ন প্রত্যাখ্যান করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। পরে শহিদুল আলমের মনোনয়ন বাতিলের দাবিতে তিন দফায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এই ৩৬ আসনের মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করা হয়।

শহিদুল আলম জাতীয় পার্টি থেকে ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দেন। বিএনপির মনোনয়নে শহিদুল আলম ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে ২৪ ভোটে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। বিএনপির মনোনয়নে তিনি ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে বিএনপির মনোনয়ন পেলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে অংশ নিতে পারেননি শহিদুল আলম।

আরও পড়ুন

কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার

October 17, 2026
15
মাদকের ৪ মামলার আসামি ফের গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড
কলাপাড়া

মাদকের ৪ মামলার আসামি ফের গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড

October 17, 2026
4
পটুয়াখালী জেলা মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন রুমা ও তানিয়া আক্তারের সংবাদ সম্মেলন
পটুয়াখালী

পটুয়াখালী জেলা মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন রুমা ও তানিয়া আক্তারের সংবাদ সম্মেলন

October 16, 2026
2
দুমকিতে সুধী সমাবেশে পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে আমরা তাদেরকে চিনি আলতাফ হোসেন চৌধুরী
দুমকি

দুমকিতে সুধী সমাবেশে পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে আমরা তাদেরকে চিনি আলতাফ হোসেন চৌধুরী

October 16, 2026
13
Auto Draft
পটুয়াখালী

পটুয়াখালী কলের পুকুর পাড় জামে মসজিদের নতুন কমিটি ঘোষনা

October 16, 2026
5
কলাপাড়ায় পাখি হত্যায় এক মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা
কলাপাড়া

কলাপাড়ায় পাখি হত্যায় এক মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

October 16, 2026
7
Next Post
আইডিইবি’র নির্বাচনে সভাপতি পিন্টু তালুকদার, সাধারণ সম্পাদক নাজমুল অহসান নির্বাচিত

আইডিইবি’র নির্বাচনে সভাপতি পিন্টু তালুকদার, সাধারণ সম্পাদক নাজমুল অহসান নির্বাচিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In