• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 20, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সচিব রফিকুল ইসলাম

notesofatik by notesofatik
December 6, 2025
in সারাদেশ
0
জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সচিব রফিকুল ইসলাম
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আযাদ আলাউদ্দীন: দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে কারিগরি দক্ষতা। এই শিক্ষা অর্জনের বিকল্প নেই।

শনিবার (৬ ডিসেম্বর) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্প আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ

সাংবাদিকের প্রেমে পড়লে মিলবে ১১টি সুবিধা

সচিব রফিকুল ইসলাম বলেন, দেশে-বিদেশে শিল্প ও প্রযুক্তিখাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিতদের জন্য চাকরির সংকট নেই বরং দক্ষতার ভিত্তিতে তারা আত্মকর্মসংস্থানেও সফল হচ্ছেন। তিনি আরও বলেন, অনেক উন্নত দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার অত্যন্ত বেশি। দক্ষতা-নির্ভর মানবসম্পদ তৈরি করেই তারা উন্নয়নের শিখরে পৌঁছেছে। বাংলাদেশকেও সেই পথ অনুসরণ করতে হবে।

সেমিনারের আগে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহর সভাপতিত্বে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আন্তঃটেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, প্রোগ্রামিং কনটেস্ট এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সচিব।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সকাল ৮টায় ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্য নিয়ে নগরীর বেলস পার্ক মাঠে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর আঞ্চলিক পর্ব উদ্বোধন করেন প্রকৌশলী মীর জাহিদ হাসান (অতিরিক্ত সচিব ও অঝঝঊঞ প্রকল্পের প্রকল্প পরিচালক)।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা আরিফা পারভীন, পলিটেকনিকের উপাধ্যক্ষ এস.এম সামচুন নাহার ও মীর মঞ্জুর মোর্শেদ, কম্পিউটার টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর শাকিল আল মাসুম, অ্যাসেট প্রকল্পের উপ-পরিচালক রবিন্দ্র মাহাতসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ৪৪টি উদ্ভাবনী প্রকল্প, নির্বাচিত ৪টি জাতীয় পর্বে বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতায় ১৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩২ জন শিক্ষার্থী ৪৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। যা পরিদর্শন করেন কারিগরি সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। উদ্ভাবনী প্রকল্পের মধ্যে সেরা চারটি উদ্ভাবন আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্ব গত ২৭ সেপ্টেম্বর দেশের ২১১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী ৩,২০৯টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনটি করে প্রকল্প আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।

আরও পড়ুন

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ
সারাদেশ

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ

October 19, 2026
2
সাংবাদিকের প্রেমে পড়লে মিলবে ১১টি সুবিধা
সারাদেশ

সাংবাদিকের প্রেমে পড়লে মিলবে ১১টি সুবিধা

October 19, 2026
36
নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ
সারাদেশ

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ

October 19, 2026
5
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
3
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
1
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
2
Next Post
দশমিনায় বিরোধী সম্পত্তি দখলে কিশোর গ্যাংয়ের তান্ডব, একজন আহত

দশমিনায় বিরোধী সম্পত্তি দখলে কিশোর গ্যাংয়ের তান্ডব, একজন আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In