• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, July 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

রাঙ্গাবালীতে তরমুজ চাষের জন্য উজাড় হচ্ছে ৩০ একরের সংরক্ষিত বনভূমি

notesofatik by notesofatik
November 29, 2025
in পটুয়াখালী, রাঙ্গাবালী
0
রাঙ্গাবালীতে তরমুজ চাষের জন্য উজাড় হচ্ছে ৩০ একরের সংরক্ষিত বনভূমি
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মাহমুদ হাসান: উপকূলের ঝড়–জলোচ্ছ্বাস ঠেকাতে যে ম্যানগ্রোভ, ঝাউ আর গোলপাতার বাগান প্রাকৃতিক ঢালের মতো দাঁড়িয়ে ছিল, তা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তরমুজ আবাদ করার জন্য সেই বনভূমিতে চলছে নির্বিচার গাছ কাটা, মাটি কাটাকাটি আর জমির শ্রেণি পরিবর্তনের কাজ। মাত্র দুই সপ্তাহেই গোটা এলাকার চিত্র বদলে গেছে।

এই বন উজাড় হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নতুন কাউখালী চরের পশ্চিমাংশের চর সাইনবোর্ড এলাকায়। সরকারি গেজেটভুক্ত উপকূলীয় বনায়নের মধ্যে থাকা এই ৩০ একর জমি গত ১৬ অক্টোবর “এক বছরের জন্য চাষাবাদের উপযোগী খাস জমি” দেখিয়ে অনুমতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ। বন বিভাগের আপত্তি সত্ত্বেও সেই অনুমতি বহাল থাকে। উপকূলীয় বন বিভাগ বন বাঁচাতে আইনি সহায়তা চেয়ে থানা পুলিশের ধারস্থ হলেও অজ্ঞাত কারনে পুলিশ সেবা দেয়নি।

আরো পড়ুন

পবিপ্রবি’র একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলা উদ্বোধন

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

গত ১৭ নভেম্বর থেকে তিনটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে বনায়ন উজাড় শুরু হয়। ১৮ নভেম্বর সকালে বন বিভাগ বাধা দিয়েছিল, কিন্তু কাজ বন্ধ হয়নি। বুধবার সরেজমিন দেখা যায়, ঝাউ ও ম্যানগ্রোভ গাছের কাণ্ড নদীতে ফেলে রাখা হয়েছে। বাগানের ওপর দিয়ে নতুন বাঁধ তৈরি করা হচ্ছে। এখন বালুচরে মাটি উল্টে ফেলে রাখা ভেকুর চিহ্ন আর কাটা গাছের গুঁড়ি ছাড়া আর কিছুই নেই। অথচ শীত মৌসুমে এই বনায়নে প্রতিবছর হাজারো অতিথি পাখি আশ্রয় নেয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্থানীয়রা বলছেন, এই বন দখল এবং উজাড়ের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী মো. জাহিদুল ইসলামের ঘনিষ্ঠ দালাল মানিক মোল্লা। মানিকের তদবির এবং ঘুষ লেনদেনেই ইউএনওর থেকে অনুমতিপত্র বের করা হয়েছে।

বন বিভাগের তথ্য বলছে, আগুনমুখা ও বুড়াগৌরাঙ্গ নদীর মাঝখানে জেগে ওঠা নতুন কাউখালী এবং মালার চরের ১ হাজার ৮৭ একর এলাকা ২০১৫ সালে গেজেটভুক্ত বনভূমি।

২০০৬–০৭ অর্থবছর থেকে এখানে ঝাউ, সুন্দরী, গোলপাতা, বাইনসহ নানা প্রজাতির বনায়ন চলছে। সর্বশেষ ২০২১–২২ অর্থবছরে ম্যানগ্রোভ ও ঝাউ বাগান করেছে বন বিভাগ। এই গেজেটভুক্ত বনভূমির মাঝেই এখন “খাস জমি” দেখিয়ে চাষের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে সদর ইউনিয়ন ভূমি অফিস দাবি করছে—এ জমি তাদের কৃষি খাস জমি।

রাজীব দাশ পুরকায়স্থ স্বাক্ষরিত অনুমতিপত্রে লেখা হয়েছে চর ইমারশন মৌজার উত্তরের দিকে “নতুন জেগে ওঠা চরের ৩০ একর কৃষি খাস জমি” এক বছরের জন্য চাষাবাদের অনুকূলে ২৫ জন ভূমিহীন কৃষককে দেওয়া হয়েছে।

অনুমতিপত্রে ছয়টি শর্তও উল্লেখ করা হয়। তবে কতটাকা রাজস্ব আদায় হয়েছে চিঠিতে তা উল্লেখ নেই। অনেকটা নিয়মবহির্ভূত অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে। পত্রে যাদের নাম আছে তাদের কেউই মাঠে নেই। রয়েছে মানিক মোল্লাসহ তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, যাদেরকে ভূমিহীন উল্লেখ করে অনুমতি দেয়া হয়েছে তারা সবাই সচ্ছল। ইউএনও বলছে অনুমতি দেয়ার বিষয়টি জেলা প্রশাসক অবগত রয়েছে, তবে জেলা প্রশাসক বলছেন তিনি এসবের কিছুই জানেন না।

বনভূমি দখলের নেতৃত্বে থাকা মানিক মোল্লা বলেন, ৩০ একর জমি চাষের অনুমতির জন্য ৭ লাখ টাকা চুক্তি হয়েছিল ইউএনও-তহশিলদারের সাথে। ২ লাখ ৫০ হাজার টাকা এখন দেয়া হয়েছে অবশিষ্ট টাকা তরমুজের বীজ লাগানোর পরে দেয়ার কথা। টাকা দেয়ার সময় আমি ছিলাম না।

কাউখালী ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল আহম্মেদ খান বলেন, মুঠোফোনে খবর পাই ভেকু দিয়ে বনায়ন উজাড় করা হচ্ছে। গিয়ে দেখি বাগানের গাছ উপড়ে নদীতে ফেলে দিয়েছে। মানিক মোল্লা নেতৃত্ব দিচ্ছিল। তারা ইউএনওর স্বাক্ষরিত অনুমতিপত্র দেখায়। ইউএনওকে জানালে তিনি আমাদের আপত্তি গুরুত্ব দেননি। তহশিলদারও ফোনে অসাদাচরণ করে বলেন এ জমি ইউএনও ইজারা দিয়েছেন, বন বিভাগ এখানে আসতে পারবে না। মানিক মোল্লা সরাসরি বলেছে তহশিলদার আর ইউএনও মহোদয় অনুমতি দিয়েছেন। তিনি আরও বলেন,এই বনায়নে প্রচুর অতিথি পাখি আসে। বন দখল হওয়ায় তারা আশ্রয় হারাচ্ছে।

উপকূলীয় বন বিভাগ রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বনভূমি দখলে বাঁধা দিলে ইউএনও আমাকে বলেন ওখানে কেনো গেলেন এটি আমার জায়গা। পরে তাঁর সাথে গেজেট ও কাগজপত্র নিয়ে দেখা করি। তিনি তা উপেক্ষা করেন।

রাঙ্গাবালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, বিষয়টি শুনেছি। বন বিভাগের গেজেট ও কাগজপত্র দেখে ব্যবস্থা নেবো।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি বনায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাসুদুর রহমান বলেন, বনভূমি ধ্বংসের কারনে আমাদের দেশে ধীরে ধীরে উষ্ণায়ন বাড়ছে। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যাওয়ায় সামুদ্রীক ঢেউয়ের তাণ্ডব থেকেও উপকূলবাসীকে রক্ষা করছে এসব বনভূমি। ঘূর্ণিঝড়ের সময় শেল্টার বেল্ট (রক্ষাকবচ) হিসেবে কাজ করে। এ কারনে উপজেলা প্রশাসন এবং বন বিভাগকে সমন্বিতভাবে কাজ করা জরুরী।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, চাষাবাদের জন্য এক বছরের অনুমতিপত্র দেওয়ার বিষয়ে ইউএনও আমাকে অবহিত করেননি। তিনি আরও জানান, বন উজাড়ের ঘটনা জেলা বন কর্মকর্তা (ডিএফও) বিষয়টি জানানোর পর সংশ্লিষ্ট ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পবিপ্রবি’র একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলা উদ্বোধন
দুমকি

পবিপ্রবি’র একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলা উদ্বোধন

July 30, 2026
2
পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত
পটুয়াখালী

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

July 29, 2026
1
কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
কলাপাড়া

কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

July 29, 2026
2
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ
দুমকি

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ

July 29, 2026
5
নকশার ভুলে ৬ বছর ঝুলে সেতু, সংযোগ সড়কহীন দুর্ভোগে দুই উপজেলার ১১ গ্রামের মানুষ
দশমিনা

নকশার ভুলে ৬ বছর ঝুলে সেতু, সংযোগ সড়কহীন দুর্ভোগে দুই উপজেলার ১১ গ্রামের মানুষ

July 29, 2026
3
আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের — পবিপ্রবি ভিসি
Uncategorized

আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের — পবিপ্রবি ভিসি

July 29, 2026
8
Next Post
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, বৈদেশিক মুদ্রা ও নগদ টাকাসহ মাদক কারবারী আটক

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, বৈদেশিক মুদ্রা ও নগদ টাকাসহ মাদক কারবারী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In