• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, July 27, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় ডেঙ্গুতে এক মাসে আটজনের মৃত্যু, শতাধিক আক্রান্ত

notesofatik by notesofatik
November 11, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় ডেঙ্গুতে এক মাসে আটজনের মৃত্যু, শতাধিক আক্রান্ত
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দুই যুবকের মৃত্যুর মধ্য দিয়ে গত এক মাসে এই এলাকায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।

সর্বশেষ সোমবার রাত ১০টার দিকে মৎস্য বন্দর আলীপুরের ওষুধ ব্যবসায়ী উবাচো রাখাইন (রাখাইন সম্প্রদায়) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে একই রাত ১১ টার দিকে মহিপুর বাজারের দর্জি দোকানদার শিশির দাস ডেঙ্গুটি আক্রান্ত হয়ে মারা যান। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার।

আরো পড়ুন

টানা বৃষ্টিতে কলাপাড়ার সবজি রাজ্যে বিপর্যয়, সর্বস্ব হারিয়ে দিশেহারা শত শত কৃষক

কলাপাড়ায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত পলাতক

স্বজনরা জানান, কয়েক দিন আগে তাঁরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক মাসে মহিপুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ডেঙ্গুতে মারা গেছেন লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের নুরজামাল ফকির এবং একই ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের হাবিব। তাঁরা দুজনই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত ১৩ অক্টোবর মহিপুর এলাকায় চারজন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়, তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর তিনি মারা যান।

সব মিলিয়ে মহিপুর, আলীপুর ও আশপাশের এলাকায় এখন চরম ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, “মহিপুর এলাকায় প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। জনসচেতনতা বাড়াতে নিয়মিত মাইকিং, প্রচারপত্র বিতরণ এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে ফগার মেশিনে মশা নিধন স্প্রে ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত আছে। ইউনিয়ন পরিষদগুলোকে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে মহিপুর, আলীপুর ও আশপাশের এলাকায় অন্তত ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আলীপুর এলাকার এক শিক্ষক পরিবারের তিনজন ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন; তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে মহিপুর এলাকায় ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ পর্যায়ে পৌঁছাতে পারে। তাঁরা স্থায়ীভাবে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুন

টানা বৃষ্টিতে কলাপাড়ার সবজি রাজ্যে বিপর্যয়, সর্বস্ব হারিয়ে দিশেহারা শত শত কৃষক
কলাপাড়া

টানা বৃষ্টিতে কলাপাড়ার সবজি রাজ্যে বিপর্যয়, সর্বস্ব হারিয়ে দিশেহারা শত শত কৃষক

July 27, 2026
2
কলাপাড়ায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত পলাতক
কলাপাড়া

কলাপাড়ায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত পলাতক

July 27, 2026
2
দুমকির পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে টোল কালেক্টরের মৃত্যু
দুমকি

দুমকির পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে টোল কালেক্টরের মৃত্যু

July 27, 2026
3
কলাপাড়া ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ
কলাপাড়া

কলাপাড়া ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

July 27, 2026
2
মাদকবিরোধী অভিযানে বিশেষ পুরস্কারে ভূষিত কলাপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম
পটুয়াখালী

মাদকবিরোধী অভিযানে বিশেষ পুরস্কারে ভূষিত কলাপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম

July 26, 2026
3
বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
বাউফল

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

July 26, 2026
3
Next Post
কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম’র সভাপতি মহসিন, সম্পাদক বিপু 

কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম’র সভাপতি মহসিন, সম্পাদক বিপু 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In