• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

চাঁদা না পেয়ে স্কুল শিক্ষককে অপহরণ, মধ্য যুগীয় কায়দায় নির্যাতনে শুবণশক্তি হারিয়ে ফেলার দাবী!

notesofatik by notesofatik
October 29, 2025
in সারাদেশ
0
চাঁদা না পেয়ে স্কুল শিক্ষককে অপহরণ, মধ্য যুগীয় কায়দায় নির্যাতনে শুবণশক্তি হারিয়ে ফেলার দাবী!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নে চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে চাঁদা না পেয়ে রাতভর মধ্য যুগীয় কায়দার নির্যাতন করায় এখন ওই শিক্ষকের শ্রবণশক্তি হারিয়ে ফেলার দাবী করছেন। ওই ঘটনায় চারজনকে আসামি করে আমতলী থানায় মামলা একটি দায়ের করা হয়েছে।

অপহরণ ও নির্যাতনের শিকার হওয়া ওই শিক্ষকের নাম মো. রফিকুল ইসলাম। তিনি বরগুনা সদর উপজেলার গৌরচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউনুস আলী মীরের সন্তান। তিনি চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

আরো পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

শিক্ষক মো. রফিকুল ইসলামকে অপহরণ ও নির্যাতন মামলায় প্রধান অভিযুক্ত চরকগাছিয়া গ্রামের মৃত্যু রশিদ মোল্লার ছেলে মিজানুর রহমান। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিনিয়া ফাজিল মাদ্রাসায় ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

মামলায় অন্য আসামিরা হলেন ঘোপখালী গ্রামের মৃত্যু ছালাম তালুকদারের ছেলে আবুল কালাম আজাদ ওরফে নয়া মিয়া, একই গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে মো. সেলিম ও তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের মনসাতলী গ্রামের আবুল কালাম তালুকদারের ছেলে তোতা মিয়া।

জানা গেছে, চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য মো. রফিকুল ইসলাম ও মামলার প্রধান আসামি মিজানুর রহমান আবেদন করেন। নিয়োগ পরীক্ষায় ওই বিদ্যালয়ে রফিকুল ইসলামের চাকরি হওয়ায় বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি অপর আবেদনকারী মিজানুর রহমান। এরপর থেকেই তিনি শিক্ষক রফিকুল ইসলামকে দেখে নেয়ার সুযোগ খুঁজতে থাকেন।

বিদ্যালয়ে চাকুরী হওয়ার পর থেকে ছাত্রাবাসে থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করাতেন। গত ২১ অক্টোবর রাতে মিজানুর রহমান তার দলবল নিয়ে ওই বিদ্যালয়ের ছাত্রাবাসে ঢুকে গলায় দেশিয় অস্ত্র ধরে এবং টর্চলাইট দিয়ে আঘাত করে শিক্ষক রফিকুল ইসলামকে আহত করে। এক পর্যায়ে খুনের ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রাবাস থেকে তাকে অপহরণ করে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর যোপখালী গ্রামের একটি নির্জন ফল বাগানের মধ্যে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে দুই হাত বেঁধে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চাঁদা দিতে তিনি অস্বীকৃতি জানালে রাতভর মধ্য যুগীয় কায়দায় নির্যাতন করে গলায় দা ঠেকিয়ে তার কাছ থেকে সোনালী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নির্যাতন ও অপহরনের স্বীকার শিক্ষক রফিকুল ইসলাম জানান, বরগুনা থেকে এসে আমি কেন এখানে শিক্ষক নিয়োগ পেলাম এটা কিছুতেই মেনে নিতে পারেনি মিজানুর রহমান। সেই রেশ ধরে মিজানুর রহমান আমাকে মারধর করে খুনের ভয় দেখিয়ে অপহরণ করে করে নিয়ে যায়। আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদেরকে টাকা দিতে পারিনি বলে রাতভর আমার শরীরের ওপর লাঠি দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে। আমার পাছা, কোমরের নিচ পিটিয়ে কালো রংয়ের করে ফেলছে। তাদের নির্যাতনে আমি ৬০% শ্রবণশক্তি হারিয়ে ফেলেছি। আসামিরা আমার মোটরসাইকেল, ল্যাবটপ, এবং এটিমকার্ডের থাকা ৮০ হাজার টাকা তুলে নিয়ে গেছে।

ওই বিষয় জানতে প্রধান অভিযুক্ত আমিনিয়া ফাজিল মাদ্রাসায় ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক এলাকাবাসীরা চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে একজন ভদ্র, নিরীহ ও ভালোমানের শিক্ষক দাবী করেন। তাকে মারধর, অপহরন করে নির্যাতন, টাকা, ল্যাবটব ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ায় বিষয়ে ক্ষোভ প্রকাশ কওে দায়ীদের বিচারের দাবী করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শিক্ষককে নির্যাতন করে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় আমতলী থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
2
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
5
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি
সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি

August 29, 2026
5
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

August 28, 2026
6
Next Post
‎পটুয়াখালীতে সিঁধকেটে ঘরে ঢুকে অটোচালককে ছুড়িকাঘাতে হত্যা

‎পটুয়াখালীতে সিঁধকেটে ঘরে ঢুকে অটোচালককে ছুড়িকাঘাতে হত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In