• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, November 27, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

মাদারগঞ্জে কাবিননামা গোপনের অভিযোগে বিজিবি সদস্যসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ

মাদারগঞ্জ প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 27, 2026
in সারাদেশ
0
মাদারগঞ্জে কাবিননামা গোপনের অভিযোগে বিজিবি সদস্যসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

জামালপুরে মাদারগঞ্জে বিয়ের কাবিননামা গোপন রাখার অভিযোগে বিজিবি সদস্য শফিকুল ইসলামসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ভুক্তভোগী মোছা. সানকিয়া আক্তার মীম। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জামালপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রশিদের মাধ্যমে ডাকযোগে নোটিশটি পাঠানো হয়। নোটিশপ্রাপ্তরা হলেন— বিজিবি সদস্য শফিকুল ইসলাম (শফিক), তাঁর ভাই রেজাউল ইসলাম, বাবা ইসমাইল হোসেন, ভুক্তভোগীর চাচা আমিনুল ইসলাম এবং কাজী ছাইদুর রহমান।ভুক্তভোগী মীমের অভিযোগ, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরশুভগাছা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে ৯ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁর চাচা আমিনুল ইসলাম জোরপূর্বক বিয়ে দেন। শফিকুল সরকারি চাকরির পরিচয় ব্যবহার করে একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এতে চারজন নারীর জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি মীমের।

আরো পড়ুন

ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মীম জানান, শফিকুলের চাকরিতে পদোন্নতির কথা বলে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নগদ, ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের আংটি এবং ৪০ হাজার টাকা মূল্যের একটি লাভা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেওয়া হয়। এ ছাড়া বিয়ের সময় মেয়েপক্ষ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের রিং দেওয়া হয়েছিল। পরে যত্ন করে রাখার কথা বলে শফিকুল রিং দুটি নিয়ে যান বলে অভিযোগ তাঁর।

ভুক্তভোগীর দাবি, তাঁদের বিয়ে সম্পন্ন করেন মিজান কাজী। তিনি মাদারগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর শাখার দায়িত্বপ্রাপ্ত এবং কাজী সমিতির সভাপতি মো. সাইদুর রহমানের অধীনে কাজ করতেন। কিন্তু শফিকুল, তাঁর ভাই রেজাউল ও মীমের চাচা আমিনুল ইসলাম তাঁর বিয়ের কাবিননামা গোপন রেখেছেন। ফলে তিনি আইনগত পদক্ষেপ নিতে সমস্যায় পড়েছেন।মীম আরও অভিযোগ করেন, তাঁর মা-সহ তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বাড়িতে প্রবেশ করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। নিজের প্রাপ্য দেনমোহর, স্বর্ণের কানের রিং, মোবাইল ফোন এবং ছেলেকে দেওয়া রিং ফেরতসহ বিয়ের কাবিননামা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি নিরাপদে বাড়িতে বসবাসের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। ভুক্তভোগীর দেওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৬ আগস্ট এক গৃহবধূকে ধর্ষণের মামলায় শফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। তবে ওই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে শফিকুলের ভাই রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে রফিক নামে এক সেনাসদস্য ফোন রিসিভ করে রং নম্বর বলে জানান। পরে রেজাউল নিজে ফোন রিসিভ করে শফিক নামে কাউকে চেনেন না বলে দাবি করেন। শফিকুলের বাবা ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ বিষয়ে কাজী সমিতির সভাপতি মো. সাইদুর রহমান বলেন, মিজান কাজী দীর্ঘদিন তাঁর অধীনে কাজ করেছেন। তাঁর অনুপস্থিতিতে মিজানকে দিয়ে কাজ চালানো হতো। সম্ভবত মিজানই ওই বিয়ে সম্পন্ন করেছেন। তবে তিনি বিয়ের বই জমা দেননি। তাঁর ধারণা, মিজানের কাছে একটি চোরাই বই রয়েছে। বিষয়টি শনাক্ত করতে তাঁরা চেষ্টা করছেন। ভুক্তভোগী মীম তাঁর প্রাপ্য বুঝে পাওয়া এবং কাবিননামা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। পরে সরেজমিনে তাঁদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন
সারাদেশ

ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন

November 27, 2026
2
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন
সারাদেশ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন

November 27, 2026
2
মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারাদেশ

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

November 26, 2026
14
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন
সারাদেশ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন

November 26, 2026
2
নাগেশ্বরীতে  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত
সারাদেশ

নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

November 26, 2026
6
Auto Draft
সারাদেশ

নবান্ন শেষে ফসলের ক্ষেতে শুরু হয়েছে রবি শস্যের কর্মযজ্ঞ

November 24, 2026
2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In