• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, November 26, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 26, 2026
in সারাদেশ
0
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং প্রান্তিক খামারি ও প্রাণিপ্রেমীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, পরামর্শ ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালের (ভিটিএইচ) উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

দুই পর্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী এবং গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আগত খামার-খামারিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে ভেটেরিনারি টিচিং হসপিটালের সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্যে আমন্ত্রিত অতিথিগণ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, প্রাণির স্বাস্থ্য সুরক্ষা এবং ভেটেরিনারি শিক্ষার ব্যবহারিক ও জনসেবামূলক গুরুত্ব তুলে ধরেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণিসম্পদ শুধু দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত নয়, এটি মানুষের পুষ্টি, জীবিকা, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। একটি অসুস্থ প্রাণী কেবল একজন খামারির আর্থিক ক্ষতির কারণ হয় না, বরং এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও সামগ্রিক প্রাণিজ খাদ্য ব্যবস্থায়। তাই প্রাণীর চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক প্রাণী চিকিৎসাকেন্দ্রে পরিণত করার প্রত্যাশা রয়েছে। এ লক্ষ্যে চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে এ হাসপাতাল যেন সাধারণ খামারি ও প্রাণিপ্রেমীদের জন্য আস্থার জায়গা হয়ে ওঠে, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি এ বছরের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্যের উপর গুরুত্বারোপ করে প্রাণিসম্পদ খাতকে অধিকতর সমৃদ্ধ করে দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা আহ্বান করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে উপাচার্য হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম ও সেবাকেন্দ্র পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা খামারি ও প্রাণিপ্রেমীদের সঙ্গে কথা বলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অভিজ্ঞ শিক্ষক, চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত হয় দিনব্যাপী চিকিৎসাসেবা। এ সময় গবাদিপশু ও পোষা প্রাণির রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, কৃমিনাশক ওষুধ, ভিটামিন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকাও দেওয়া হয়।

দিনব্যাপী এ উদ্যোগে মোট ২৭০টি প্রাণী চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবার আওতায় আসে। এর মধ্যে ৬টি গরু, ৭টি ছাগল , ২৬টি হাঁস-মুরগি, ২৪টি বিড়াল, ১০টি কুকুর রয়েছে।

আরও পড়ুন

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারাদেশ

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

November 26, 2026
2
নাগেশ্বরীতে  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত
সারাদেশ

নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

November 26, 2026
3
Auto Draft
সারাদেশ

নবান্ন শেষে ফসলের ক্ষেতে শুরু হয়েছে রবি শস্যের কর্মযজ্ঞ

November 24, 2026
1
শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সারাদেশ

শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 24, 2026
3
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত
সারাদেশ

নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

November 23, 2026
2
বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল: দুয়াইর গ্রামে শোকের ছায়া
সারাদেশ

বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল: দুয়াইর গ্রামে শোকের ছায়া

November 22, 2026
20
Next Post
পটুয়াখালীর শ্রেষ্ঠ ওসি মহিপুরের শামীম হাওলাদার

পটুয়াখালীর শ্রেষ্ঠ ওসি মহিপুরের শামীম হাওলাদার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In