বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘শেরেবাংলা এ.কে. ফজলুল হক ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট—সিজন ১’-এ পটুয়াখালীকে ৩২ রানে হারিয়ে জয় পেয়েছে খুলনা জেলা দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ মাঠে খুলনা ও পটুয়াখালী জেলার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে ৩২ রানের ব্যবধানে জয় তুলে নেয় খুলনা।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের ৪০টি জেলার দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।










