• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, November 27, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় দুর্যোগকালীন সচেতনতামূলক মহড়া

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 27, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় দুর্যোগকালীন সচেতনতামূলক মহড়া
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

ভোরের আযান হচ্ছিল। যথারীতি ফজরের নামাজ শেষ হয়েছে। শিশুরা মক্তবে পড়া শেষ করল। গ্রামটির মানুষ ঘুম থেকে জেগে যে যার কাজ করছিলেন। মাঠের চারদিকেই চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সকলের সাজানো ছোট্ট ছোট্ট বাড়িঘর। পুকুরের পানি নিচ্ছিলেন গৃহবধূরা। গ্রামটিতে কেউ মাছ ধরছিল। শিশুরা ক্লাশে লেখপাড়া করছিল। একটি বিয়ের আয়োজন চলছিল। সেখানে গানবাজনা নৃত্য হচ্ছিল। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি এসব নিজের মতো উপভোগে মত্ত ছিলেন। বুড়ি, ভিক্ষুক সকল শ্রেণির মানুষ নিত্যদিনের মতো কাজ করছিলেন। হঠাৎ মাইকের আওয়াজ আসলো, আসলো ঘোষণা- সাগরে ঘুর্ণিঝড়ের আভাস। সতর্ক সঙ্কেত। এক পর্যায়ে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত। তীব্র ঝড়োবাতাসে গ্রামটির বাড়িঘর, বিয়ের অনুষ্ঠান সব যেন লন্ডভন্ড করে দিল। গ্রামের কাঁদামাটিতে পড়ে থাকলো হতাহতরা। নববধূর মৃতদেহ নিয়ে চলতে থাকলো আহাজারি। শোকের মাতমে সব যেন নিস্তব্ধ হয়ে যায়। মাত্র এক ঘন্টার ব্যবধানে কোলাহলমুখর গ্রামটিতে বিষাদময় আবহ তৈরি হয়। সিপিপির স্বেচ্ছাসেবীরা হতাহতদের উদ্ধার কাজে নেমে পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে নামেন। এটি কোন সত্য ঘটনা নয়। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন মাঠে দূর্যোগ মোকাবেলায় প্রস্ততি, দূর্যোগকালীন উদ্ধার, নিরাপদ আশ্রয় গ্রহণ ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ের ওপর এক মহড়ায় এসব দৃশ্য তুলে ধরা হয়। যেখানে সিপিপির সদস্য, ফায়ার সার্ভিস, শিক্ষার্থীসহ বিভিন্ন অংশীজন অংশ নেন।

আরো পড়ুন

নাড়াচাড়া করলে বামে-ডানে যেতে পারবেন না”—আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী নুর

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মির্জাগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল

দুর্যোগে ঝুকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং জলবায়ূ সহনশীলতা জোরদারের লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় দুর্যোগে ঝুঁকি হ্রাস মেলা। শুক্রবার সকাল ১০টায় প্রশাসন খেলার মাঠে প্রদীপ্ত প্রকল্প, উন্নয়ন সংস্থা জাগোনারীর আয়োজনে এবং কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এই মেলার আয়োজন করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত এসব সচেতনতামূলক কর্মকান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাবাহ শবনম, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। এসময় পৌর বিএনপিসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আসাদ উজ্জামান খান, সিপিপির সংগঠক আবু তালেব ইভান মাতুব্বর, সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল বিশ^াস।

এর আগে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারের ভূমিকা যথেষ্ট’ এর পক্ষে বিপক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় ও কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন, নিরাপত্তা, প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে পটগান ও নাটক পরিবেশিত হয়। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্টল পদর্শন করে। মেলা ও মহড়ায় অংশ নেয়া মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সদস্যরা নিরাপদ পানি সরবারাহ করেন। সামগ্রিক শৃঙ্খলা বজায়ে ইতিবাচক ও প্রশংসনীয় ভুমিকা পালন করেন।

#

আরও পড়ুন

নাড়াচাড়া করলে বামে-ডানে যেতে পারবেন না”—আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী নুর
দশমিনা

নাড়াচাড়া করলে বামে-ডানে যেতে পারবেন না”—আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী নুর

November 27, 2026
2
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মির্জাগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল
মির্জাগঞ্জ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মির্জাগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল

November 27, 2026
1
জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার পদ ছাড়লেন তোফাজ্জেল হোসাইন
পটুয়াখালী

জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার পদ ছাড়লেন তোফাজ্জেল হোসাইন

November 27, 2026
3
কুয়াকাটায় নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা
কুয়াকাটা

কুয়াকাটায় নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

November 27, 2026
2
সুইডেন সরকার এর ইকোনোমিস্ট শহিদুজ্জামান কাঁকন এর পবিপ্রবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ 
দুমকি

সুইডেন সরকার এর ইকোনোমিস্ট শহিদুজ্জামান কাঁকন এর পবিপ্রবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ 

November 27, 2026
11
কুয়াকাটায় গভীর রাতে পরিত্যক্ত চান্দেরগাড়িতে আগুন
কুয়াকাটা

কুয়াকাটায় গভীর রাতে পরিত্যক্ত চান্দেরগাড়িতে আগুন

November 27, 2026
4
Next Post
ভাঙন ও জলোচ্ছ্বাসের হাত থেকে এবার বন রক্ষা করবে জাপানি মডেলের বেড়া

ভাঙন ও জলোচ্ছ্বাসের হাত থেকে এবার বন রক্ষা করবে জাপানি মডেলের বেড়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In